Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঋতু পরিবর্তন হোক বা আবহাওয়ার খামখেয়ালি ভাব, ঘরে ঘরে লেগে আছে জ্বর-সর্দি। দুর্বলতা এড়াতে ওষুধের সাথে পাতে রাখুন এই খাবারগুলো (Health Tips)।
স্বাস্থ্যই সম্পদ
ঋতু পরিবর্তনের সময় নানা রোগের প্রকোপ যেমন দেখা যায় তেমনই বর্ষাকালে মশা বাহিত রোগ বা জল বাহিত রোগের প্রকোপ বাড়ে। তবে সেসব ছাড়াও ঘরে ঘরে লেগে থাকে সর্দি-কাশি। আট হোক বা আশি সবাই নাজেহাল জ্বর-সর্দিতে। কারোর কাশি আবার কারোর হাঁচি। তবে শুধু ওষুধ খেলেই হবে না, শরীরের শক্তি আর এনার্জি ধরে রাখতে এমন কিছু খাবার আছে যা বাড়তি শক্তি যোগায়। আসুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলোর কথা (Health Tips)।

নারকেলের জল
জ্বর-সর্দিতে শরীরে জলের পরিমান কমে যায় তাই শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে সঠিক পরিমাণ জল খাওয়া প্রয়োজন। তবে জল ছাড়াও নারকেলের বা ডাবের জল খাওয়া শরীরের পক্ষে উপকারী (Health Tips)। ডাবের জলে শরীর পুষ্টি পায় আর জলের ঘাটতিও দূর হয়। ডাবের জল সর্দি-জ্বরের সাথে শরীরকে লড়াই করতে সাহায্য করে।
আরও পড়ুন: Travel: চেনা জায়গায় অচেনার সন্ধানে, ছুটিতে কেরলের এই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতেই পারেন।
স্যুপ
সর্দি-জ্বরে যখন নাজেহাল অবস্থা তখন গরম খাবার বেশ স্বস্তিদায়ক। গলাব্যথা হলে স্যুপ খানিকটা আরাম দিতে পারে। এই সময় কোনও খাবারের তেমন সাদ পাওয়া যায় না, মুখের সাদ ফেরাতে পারে গরম স্যুপ।
রসুন
ঠান্ডা লাগা প্রতিরোধ করতে রসুন অন্যতম। রসুন সর্দি-কাশি ছাড়াও আরও অনেকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে রসুনের জুড়ি মেলা ভার (Health Tips)। অনেকেই ভাতের সঙ্গে রসুন খান, ঠান্ডা লাগলে অবশ্যই রসুন খেতে পারেন।
স্বাস্থ্য ভাল রাখতে প্রয়োজন সচেতনতা আর সঠিক পরামর্শ। তাই যেমন চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না তেমনই ওষুধের সাথে খাবারের প্রতি নজর দিতেও ভুললে চলবে না (Health Tips)।


