Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) লোকসভায় যে নতুন আয়কর বিল পেশ করেছিলেন, তা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার(New Income Tax Bill)। সেই বিলেরই সংশোধিত সংস্করণ ১১ অগস্ট, সোমবার ফের লোকসভায় পেশ করা হবে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রক সূত্র।
পুরনো বিল ও তার পর্যালোচনা (New Income Tax Bill)
১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে ‘ডাইরেক্ট ট্যাক্স কোড বিল’ হিসেবে পরিচিত নতুন আয়কর বিলটি পেশ করেছিলেন(New Income Tax Bill)। ১৯৬১ সালের পুরনো আয়কর আইন সংস্কারের উদ্দেশ্যে আনা হয়েছিল এই বিল। এরপর নির্মলা সীতারামন লোকসভার স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেন একটি সিলেক্ট কমিটি গঠনের জন্য, যাঁরা এই বিল নিয়ে আলোচনা ও সুপারিশ করবেন।
সেই অনুযায়ী বিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বে গঠিত হয় সিলেক্ট কমিটি, যার দায়িত্ব ছিল বিলটির গঠনমূলক পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেওয়া।
সুপারিশ ও প্রতিবেদন (New Income Tax Bill)
এই সিলেক্ট কমিটি ২১ জুলাই পর্যন্ত বিল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে এবং একটি ৪,৫০০ পাতার দীর্ঘ প্রতিবেদন জমা দেয়(New Income Tax Bill)। এতে প্রায় ২৮৫টি গুরুত্বপূর্ণ সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রধানত আয়করের ধারা, কর আদায়ের পদ্ধতি, কর ফাঁকি রোধ, ডিজিটাল ট্রান্সফার, কৃষিজ আয় কর, মধ্যবিত্ত ও স্টার্টআপদের করছাড় সংক্রান্ত বহু বিষয়েই পরিবর্তনের প্রস্তাব এসেছে।
কেন্দ্রীয় সরকার মনে করছে, এই সুপারিশগুলি ধাপে ধাপে সংসদে পেশ করলে বা আলাদা করে প্রকাশ করলে তা বিভ্রান্তিকর হতে পারে। তাই সমস্ত পরিবর্তন একত্রিত করে, একটি পূর্ণাঙ্গ এবং সংশোধিত আয়কর বিল নতুন করে পেশ করাই যুক্তিযুক্ত হবে।

সংশোধিত বিলে কী থাকছে? (New Income Tax Bill)
যদিও সংশোধিত বিলের পূর্ণ বিবরণ এখনও প্রকাশ হয়নি(New Income Tax Bill), কিন্তু সূত্রের দাবি অনুযায়ী এতে নীচের বিষয়গুলি যুক্ত হতে পারে,
- কর-মুক্ত আয়ের সীমা আরও বাড়ানো
- ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বাড়তি ছাড়
- কৃষি আয় কর নিয়ে স্পষ্টীকরণ
- স্টার্টআপ এবং MSME-র ক্ষেত্রে কর ছাড়
- আয়কর পরিকাঠামোকে আরও সরলীকরণ
- কর ফাঁকি রোধে কড়া নজরদারি বিধান

রাজনৈতিক প্রতিক্রিয়া (New Income Tax Bill)
বিলটি প্রত্যাহার করে নতুন করে সংশোধিত বিল পেশের সিদ্ধান্তকে কেন্দ্রের রাজনৈতিক দূরদর্শিতা বলেই মনে করছে শাসক দল(New Income Tax Bill)। বিজেপি নেতারা বলছেন, এটি একটি “জনমুখী এবং যুক্তিসম্মত পদক্ষেপ”, যার ফলে মানুষের আস্থাও বাড়বে। তবে বিরোধীরা অভিযোগ করছেন, প্রথম বিলটি যথেষ্ট পর্যালোচনা ছাড়াই তাড়াহুড়ো করে পেশ করা হয়েছিল, তাই এমন সিদ্ধান্তের প্রয়োজন পড়েছে।
সোমবার সংসদে নতুন বিল পেশ করা হলে, তা নিয়ে ফের বিস্তর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। করদাতারা, বিশেষত মধ্যবিত্ত ও ছোট ব্যবসায়ীরা, এই সংশোধিত বিলে তাঁদের জন্য কী সুবিধা আসছে


