Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুল্ক আরোপ ঘিরে যখন ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা উত্তেজনার আবহ, তখন বন্ধুত্বের সুরেই আশ্বাস দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু(Benjamin Netanyahu)। জানালেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বন্ধুত্ব ‘দুর্দান্ত’। তাঁর দাবি, ভারত-আমেরিকা সম্পর্ক এখন ‘মজবুত’ এবং এই সাময়িক টানাপড়েন মূল বন্ধনের উপর প্রভাব ফেলবে না।
বৃহস্পতিবার তিনি একান্তে কথা বলেন ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে। প্রায় ৪৫ মিনিটের সেই কথোপকথনে উঠে আসে আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, গাজা যুদ্ধ এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক। হাস্যরসের ভঙ্গিতে নেতানিয়াহু বলেন, “ট্রাম্পকে কীভাবে সামলাতে হয়, তা আমি মোদীকে গোপনে কিছু টিপস দিতে চাই!”
গাজা নিয়ে ইজরায়েলের অবস্থান (Benjamin Netanyahu)
গাজা নিয়ে ইজরায়েলের পরিকল্পনার কথাও স্পষ্ট করে দেন নেতানিয়াহু(Benjamin Netanyahu)। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য গাজা দখল নয়। আমরা কেবল হামাসকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই এবং পণবন্দি অবস্থায় থাকা আমাদের নাগরিকদের ঘরে ফিরিয়ে আনতে চাই। তবে এটা স্পষ্ট করে দিচ্ছি—আমরা গাজা কখনওই হামাস বা প্যালেস্টাইন অথরিটির হাতে ফিরিয়ে দেব না।” তিনি জানান, যুদ্ধ যেন দ্রুত শেষ হয়, সেই চেষ্টাই করছেন তাঁরা।
অপারেশন সিঁদুরে ইজরায়েলের ভূমিকা (Benjamin Netanyahu)
‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল ইজরায়েল—এ কথা ফের স্মরণ করান নেতানিয়াহু। তাঁর দাবি, “আমরা ভারতকে কয়েকটি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিলাম। খুশির কথা, সবকটি অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। ভারতীয় সেনার দক্ষতায় আমরা মুগ্ধ।”

ভারত-ইজরায়েল সম্পর্ক (Benjamin Netanyahu)
নয়াদিল্লির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে নেতানিয়াহু বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক(Benjamin Netanyahu)। প্রধানমন্ত্রীর মোদীর নেতৃত্বে ভারত এখন নিরপেক্ষতার আদর্শ অবস্থান থেকে এক কৌশলগত বন্ধুত্বের জায়গায় এসেছে। এখন আমরা সত্যিকারের বন্ধু।” সীমান্ত পারের সন্ত্রাস রোধে ইজরায়েল ভারতের হাতে আকাশপথে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি তুলে দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
ভারত-মার্কিন সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েন (Benjamin Netanyahu)
বিশেষজ্ঞরা মনে করছেন, এই মন্তব্য ভারত-মার্কিন সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের মধ্যে একটি কৌশলগত বার্তা(Benjamin Netanyahu)। যেখানে ইজরায়েল প্রকাশ্যে মোদী-ট্রাম্প সম্পর্ককে ‘দুর্দান্ত’ বলে অভিহিত করছে এবং নিজেও ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে। একইসঙ্গে গাজা ইস্যুতে ভারত যাতে ইজরায়েলের অবস্থানকে বুঝে, সেদিকেও একটি কূটনৈতিক ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু।
সব মিলিয়ে, এই সাক্ষাৎকার কেবল একটি কূটনৈতিক সৌজন্য বিনিময় নয়—বরং আন্তর্জাতিক কূটনীতির গভীর স্রোতের একটি প্রতিফলন। ভারতের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের ত্রিকোণ সম্পর্কের


