Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ (Severed Leg Mystery) পরগনার ডায়মন্ড হারবারের উস্তি থানার অন্তর্গত একতারা মোড় এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। হঠাৎ করেই পথচলতি মানুষের চোখে পড়ে রাস্তার ধারে পড়ে রয়েছে একটি কাটা পা। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর যে অনেকেই শিউরে ওঠেন। খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে, থমকে যায় গাড়ির চাকা, শুরু হয় চাঞ্চল্য।
শুরু হয় তদন্ত (Severed Leg Mystery)
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি তাঁরা (Severed Leg Mystery)। কেউ ভাবেন দুর্ঘটনার পর দেহাংশটি ছিটকে এসেছে, কেউ বা আশঙ্কা করেন বড় কোনও অপরাধমূলক ঘটনার। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় উস্তি থানার পুলিশ। তারা কাটা পা উদ্ধার করে নিয়ে যায় এবং বিষয়টি ঘিরে শুরু হয় তদন্ত।
কার পা, কীভাবে এল এখানে? (Severed Leg Mystery)
ঘটনার পর থেকেই মোড়ের চায়ের দোকান থেকে বাজারের কোণে একটাই আলোচনা (Severed Leg Mystery)। কার পা, কীভাবে এল এখানে? নানা অনুমান, নানা জল্পনা। কেউ বলছেন, এটি হয়তো দেহ পাচার বা খুনের ফল। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পর এক ভিন্ন দিক তুলে ধরেছে।
প্রক্রিয়ায় কোনও গাফিলতি?
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনও মেডিক্যাল বর্জ্য বহনকারী গাড়ি থেকে অসাবধানতার কারণে পড়ে গিয়েছে।” তিনি আরও জানান, হাসপাতালের নিয়ম অনুযায়ী অস্ত্রোপচার বা চিকিৎসার পর মানবদেহের যে কোনও অংশ নির্দিষ্ট নিয়মে নিষ্পত্তি করার কথা। সেই প্রক্রিয়ায় কোনও গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Dhumketu: বরফের দেশে দেব-শুভশ্রীর রোমান্স? অসুস্থ হয়ে পড়েন কৌশিক গাঙ্গুলী!
তবে প্রশ্ন উঠছে-এমন স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয় এতটা অনিয়ন্ত্রিতভাবে কীভাবে রাস্তায় এসে পড়ল? যদি এটি সত্যিই মেডিক্যাল বর্জ্য হয়, তাহলে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ ফেলে দিয়ে গিয়েছে, না কি এটি নিছকই অসতর্কতার ফল, এই বিষয়টি পরিষ্কার করতে তদন্ত জারি রয়েছে। ইতিমধ্যে কাটা পা পাঠানো হয়েছে ফরেনসিক ও ময়নাতদন্ত পরীক্ষার জন্য।


