Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চারিদিকে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য (Rajshekhar Basu) আন্দোলন চলছে। তখনই উঠে এল সাহিত্যিক রাজশেখর বসুর ( Rajshekhar Basu) নাম। বাংলায় বিপ্লবীদের নিয়ে এর আগে অনেক ছবি হয়েছে। সাহিত্যিকদের নিয়ে ছবি তেমন ভাবে চোখে পড়েনি বলা যায়। আর সে Rajshekhar Basuকারণেই হয়ত পরিচালক অভিজিৎ পাল বেছে নিয়েছেন সাহিত্যিক রাজশেখর বসুর জীবনী। তথ্যচিত্রের নাম ‘পরশুরাম , দ্য আনটোল্ড স্টোরি ‘। কারা কারা থাকছেন তথ্যচিত্রে ? কোথায় হবে শুটিং ?
গুরুত্বপূর্ণ চরিত্র (Rajshekhar Basu)
পরিচালক অভিজিৎ পালের ‘ পরশুরাম দ্য আনটোল্ড স্টোরি’ (Rajshekhar Basu) তে থাকছে নানা অজানা কাহিনী । যেগুলি রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবনের সাথে জড়িত। এই তথ্যচিত্রে রাজশেখর বসু, রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ,ক্ষুদিরাম বসু (Khudiram Bose),আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (Prafulla Chandra Ray), কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) , শশিশেখর বসু ও গিরীন্দ্রশেখর বসুর মতো গুরুত্বপূর্ণ চরিত্রদের দেখা যাবে। অর্থাৎ এক সময় সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যাঁরা , সেই চরিত্র গুলিকে ফুটিয়ে তোলা হবে তথ্যচিত্রে ।
নতুন প্রজন্মের কাছে তুলে ধরা
মাতৃভাষা নিয়ে যখন আন্দোলন তখন তো সমস্ত গুণী মানুষজনের কথা উঠবেই (Rajshekhar Basu)। রবীন্দ্রনাথ ঠাকুর , রাজশেখর বসু ,কাজী নজরুল ইসলাম আরও অনেকেই, যাঁদের কবিতা, উপন্যাস, গল্প বিশ্বের দরবারে সম্মান পেয়েছে। তাই পরিচালক অভিজিৎ এর কাছে মনে হয়েছে সাহিত্যিকদের নিয়ে সেভাবে কাজ নেই। তাই তিনি রাজ শেখর বসুকে বেছে নিয়েছেন, বলে মনে করছেন অনেকেই। পরিচালকের মতে, বাংলা ভাষায় রাজশেখর বসুর ( Rajshekhar Basu) অবদান এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা কতখানি ছিল , তা এই প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।
প্রয়োজনীয়তা
পরিচালক অভিজিৎ এর মতে, রাজ শেখর বসুকে নিয়ে এই তথ্যচিত্র অবশ্যই তুলে ধরা উচিত। কারণ সাহিত্যকে সামনে রেখে সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন রাজশেখর বসু (Rajshekhar Basu)। শোনা যায় আলিপুর বোমা মামলা সহ বিভিন্ন বিপ্লবী কাজের সাথে যুক্ত ছিলেন রাজশেখর বসু। তথ্যচিত্রের শুটিং হয়েছে কলকাতা, নদিয়ার বীরনগর, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, দ্বারভাঙ্গা প্রভৃতি জায়গায়। পরিচালক অভিজিৎ ছবিটি নিজের শহরে মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে পাঠাবেন।
আরও পড়ুন: Independence Day 2025: শুধু ভারতে নয়, ১৫ অগস্টে স্বাধীন হয়েছিল এই দেশগুলিও!
অভিনয়ে কারা থাকছেন ?
তথ্যচিত্রে মুখ্য ভূমিকায় রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty)। এছাড়াও থাকছেন দেবশঙ্কর হালদার (Debshankar Haldar), কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherje), প্রদীপ ভট্টাচার্য (Pradeep Bhattacharya) সহ অনেকে। রাজশেখর বসুর ছোটবেলার অভিনয় করছেন বিহান চন্দ । তথ্যচিত্রে বিপ্লবী সাহিত্যিক সম্পর্কে বলবেন সঞ্জীব চট্টোপাধ্যায় ,শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পরিচালক সন্দীপ রায় ,কাজী অনির্বাণ ,চন্দ্রকুমার বোস সহ বহু জ্ঞানী মানুষেরা। গানের দায়িত্বে সপ্তক সানাই। কন্ঠে নচিকেতা চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় ও সপ্তক । আর ক্যামেরায় থাকছেন সুব্রত মাইতি ও সিদ্ধার্থ চক্রবর্তী।


