Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পবিত্র জগন্নাথ ধামের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল (Puri Jagannath Mandir)। বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে একটি দেওয়ালে হঠাৎ করেই নজরে আসে এক ভয়ঙ্কর বার্তা। ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষায় লেখা সেই হুমকির বার্তায় স্পষ্ট উল্লেখ, মন্দিরে হামলা চালাবে জঙ্গিরা। এমনকি মন্দির ধ্বংস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে সেখানে। ঘটনাটি সামনে আসতেই এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং সঙ্গে সঙ্গেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা মন্দির অঞ্চল।
বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম! (Puri Jagannath Mandir)
স্থানীয়দের দাবি, এই হুমকির লেখাটি প্রথম চোখে পড়ে মন্দিরের দক্ষিণে (Puri Jagannath Mandir) পরিক্রমা মার্গের কাছে একটি দেওয়ালে। আঁকাবাঁকা অক্ষরে খোদাই করা ওই বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি, কিছু অজানা ফোন নম্বরওবার্তাটি নজরে আসা মাত্রই এলাকার বাসিন্দারা আতঙ্কে পড়ে যান এবং তা দ্রুত মুছে দেওয়া হয়।
সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ (Puri Jagannath Mandir)
এত কড়া নজরদারি ও নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে কেউ ভিতরে প্রবেশ করে এমন স্পষ্ট বার্তা (Puri Jagannath Mandir) লিখে চলে যেতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের তরফে সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে। শুধু হুমকির বার্তাই নয়, ওই দিন মন্দির চত্বরের বেশ কয়েকটি বাতি ভাঙা অবস্থাতেও পাওয়া গেছে। ফলে বিষয়টি নিছক দুষ্টুমি না কি এর পেছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে ধন্দে প্রশাসন।
অত্যন্ত সংবেদনশীল জায়গা
মন্দিরের এক পুরোহিত শ্যামা মহাপাত্র বলেন, “এটা অত্যন্ত সংবেদনশীল জায়গা। এখানে দিনে-রাতে নিরাপত্তা থাকে। অথচ কারা এমন সাহস দেখাল? নিশ্চয়ই কোনও গাফিলতি রয়েছে।” একই সুর মন্দিরপ্রেমী রেণুবালা ত্রিপাঠীর গলাতেও। তিনি বলেন, “সম্প্রতি কিছু অজানা ব্যক্তি মন্দিরের বাইরের দেওয়াল টপকে ভিতরে ঢুকেছিল। এখনও তারা ধরা পড়েনি। এবার আবার নতুন করে এমন হুমকি। আমরা খুবই চিন্তায় আছি।”

আরও পড়ুন: Special Food: দেশের ৫ জায়গার বিখ্যাত সব খাবার, চেখে দেখলে মুখে ও মনে লেগে থাকবে!
এই ঘটনার পর ওড়িশা পুলিশের তরফে জানানো হয়েছে, হুমকির বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।


