Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ ধূমকেতু ‘ (Dev -Subhashree) মুক্তি আর মাত্র বাকি এক দিন। অর্থাৎ রাত পোহালেই দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ইতিমধ্যে ধূমকেতুর ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী (Dev -Subhashree) দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে ছবি মুক্তির আগে আবারও যে দু’জনকে একসাথে দেখা যাবে তা মনে হয় কেউ কল্পনাও করতে পারেননি। দেব শুভশ্রীকে একসাথে দেখা গেল নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে। যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কারা কারা পুজো দিতে গেলেন ? কেমন সাজে ছিলেন তারকা জুটি ?
সাফল্য কামনা (Dev -Subhashree)
দেব শুভশ্রী (Dev -Subhashree) ‘ধূমকেতু’ ( Dhumketu) ছবির মুক্তির সাফল্য কামনায় পুজো দিতে যান নৈহাটি বড় মায়ের কাছে। তবে এই খবর কোনম ভাবে আগে থেকে প্রকাশ্যে আসেনি। মায়ের মন্দিরে দেব শুভশ্রীকে একসাথে পুজো দিতে দেখা গেল। মায়ের সামনে মোমবাতি জ্বালালেন শুভশ্রী। ‘ধূমকেতু’ ছবির সাফল্য কামনা করেন দেব ও শুভশ্রী (Dev -Subhashree)। সাথে ছিলেন কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) ও আরও অনেকেই।
একসাথে ধরা দেওয়া (Dev -Subhashree)
প্রায় ১০ বছর পর মুক্তির আলো দেখতে চলেছে ‘ ধূমকেতু’ (Dev -Subhashree)। সেখানে বড় মায়ের আশীর্বাদ তো খুবই প্রয়োজন। দেব শুভশ্রী একই সাথে একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে পুজো দেওয়ার আগে। দুজনেই লাল রংয়ের পোশাক পরেছিলেন। শুভশ্রীকে দেখা গেল লাল রঙের শাড়ি , হালকা গয়না ও সিঁথিতে সিঁদুর অবস্থায়। দেখে একেবারে বাঙালি বাড়ির বউ মনে হচ্ছিল। দেবের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি। একসাথে হাত জড়ো করে মায়ের সামনে প্রার্থনা করলেন ছবির সাফল্যের জন্য।
খুশির জোয়ারে ভাসা
আসলে অনুরাগীরা ভেবেছিলেন দেব-শুভশ্রীকে (Dev -Subhashree) ছবি মুক্তির আগে আর দেখা যাবে না একসাথে। কিন্তু হঠাৎই এই জুটিকে একসাথে দেখে খুশির জোয়ারে ভাসলেন অনুরাগীরা। এবার শুধু অপেক্ষা, দুজনকে বড় পর্দায় দেখার। অর্থাৎ দেব শুভশ্রী জুটিকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শক। ইতিমধ্যে ধূমকেতুর টিকিট হাউস ফুল হয়েছে। ছবির চাহিদার জন্য হল গুলিতে শো টাইম বাড়ানোও হয়েছে। সবকিছু মিলিয়ে যেন বাংলার সিনেমাতে নতুনত্ব ঘটতে চলেছে ‘ ধূমকেতু’র হাত ধরে। অন্যদিকে ছবির স্বার্থে সমস্ত মান অভিমান ভুলে এক হয়েছেন দেব শুভশ্রী।
আরও পড়ুন: Kangana Ranaut: কীসের রাগ জয়া বচ্চনের? ক্ষেপে লাল কঙ্গনা রানওয়াত
প্রশংসায় পঞ্চমুখ
১৪ই আগস্ট বড় পর্দায় আসছে ধূমকেতু (Dhumketu)। এই ছবি নিয়ে প্রথম থেকে এক আলাদা আকর্ষণ রয়েছে দর্শকের। একে তো বহুবছর পর ছবির মুক্তি , তার ওপর হারিয়ে যাওয়া দেব-শুভশ্রী জুটির ফেরা। সব মিলিয়ে ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। আর মন্দিরে একসাথে দেব শুভশ্রীকে দেখে ভীষণ খুশি অনুরাগী থেকে দর্শকরা। দর্শকেরা যে ভীষণ খুশি ,তার প্রমাণ মায়ের মন্দিরে দেব শুভশ্রীর ঢোকার মুহূর্ত। সেই সময় অনুরাগীদের দেব শুভশ্রীর প্রতি যে ভালবাসা ,তা যেন এক ঝলক চোখে পড়ার মতো। রীতিমত সকল অনুরাগীরাই চিৎকার করছিলেন ,যাতে এক মুহূর্তের জন্য হলেও দেব শুভশ্রী তাদের দিকে হাত নাড়ান। অবশ্য দেব শুভশ্রী অনুরাগীদের আশাহত করেননি ।


