Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : অনেকেরই অভ্যাস, ভাতের শেষে টকদই খাওয়া (Curd Eating Benefits)। কেউ কেউ আবার একটু বিটনুন দিয়ে স্বাদ বাড়িয়ে তবেই খান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্য তালিকায় যদি অল্প পরিমাণে টকদই রাখা যায়, তবে তা শরীরের পক্ষে বেশ উপকারী। তবে দই খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। যেমন—টকদইয়ের সঙ্গে কখনোই চিনি মিশিয়ে খাবেন না। বরং স্বাদের জন্য অল্প বিটনুন দেওয়া যেতে পারে।
হজমশক্তি বাড়াতে সাহায্য করে (Curd Eating Benefits)
টকদইয়ে থাকে প্রচুর প্রোবায়োটিকস, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে (Curd Eating Benefits)। আমাদের প্রতিদিনের খাওয়া খাবার সহজে হজম করতে এই উপাদান অত্যন্ত কার্যকর। যাঁরা প্রায়ই হজমের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য প্রতিদিন টকদই খাওয়া উপকারী হতে পারে।
দুধের বিকল্প পুষ্টি (Curd Eating Benefits)
অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকার কারণে দুধ খাওয়া মুশকিল হয় (Curd Eating Benefits)। কিন্তু টকদই সেই সমস্যা তৈরি করে না, কারণ এতে ল্যাকটোজ অনেকটা ভেঙে যায়। ফলে এটি দুধের তুলনায় সহজে হজম হয় এবং বিকল্প পুষ্টির উৎস হিসেবে টকদই রাখা যায় খাদ্যতালিকায়।
হাড় মজবুত হয়
টকদই সমৃদ্ধ প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিনে, যা আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত খেলে হাড় মজবুত হয়, হাড় ক্ষয়ের আশঙ্কা কমে যায়।
ওজন কমাতে সাহায্য করে
টকদই ওজন কমাতে সাহায্য করে। বিশেষত, যদি শসার সঙ্গে মিশিয়ে খাওয়া যায়, তাহলে দ্রুত উপকার পাওয়া যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় টকদই রাখা যেতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
টকদই আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা উপকারি ব্যাকটেরিয়া শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। ফলে সহজে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে।
আরও পড়ুন : Special Food: দেশের ৫ জায়গার বিখ্যাত সব খাবার, চেখে দেখলে মুখে ও মনে লেগে থাকবে!
ত্বক ভালো রাখে
এটি ত্বকের জন্যেও উপকারী। শুধু মুখে লাগালেই হবে না, খাওয়ার মাধ্যমেও ত্বকের যত্ন হয়। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখে ও উজ্জ্বলতা বাড়ায়।
আরও পড়ুন : Vastu shastra: বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই অশুভ জিনিসপত্র
ব্লাড সুগার নিয়ন্ত্রণ
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে টকদই। ডায়াবেটিস রোগীরাও নির্ভয়ে খেতে পারেন, তবে অবশ্যই চিনি ছাড়া। বরং হালকা বিটনুন মিশিয়ে খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে শরীরে। তবে অতিরিক্ত নুন মিশিয়ে খাওয়াও ঠিক নয়, কারণ তাতে অ্যাসিডিটি বা উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে।


