Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোপালের গোবিন্দপুরা শিল্পাঞ্চলে (Bhopal Gas Leak) বুধবার দুপুরের পরেই ঘটে যায় এক ভয়ানক ঘটনা। হঠাৎ করেই হিন্দ ফার্মা ফ্যাক্টরিতে ক্লোরিন গ্যাস লিক হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। বিকেল সাড়ে তিনটে নাগাদ এই গ্যাস লিকের ঘটনা সামনে আসে। গ্যাস বাতাসে মিশে পড়তেই স্থানীয় বাসিন্দাদের চোখ জ্বালা, জল পড়া, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুতই ভয়াবহ হয়ে ওঠে।
গ্যাস নিষ্ক্রিয় করার কাজ শুরু (Bhopal Gas Leak)
ঘটনার খবর পেতেই দ্রুত তৎপর হয়ে ওঠে পুলিশ এবং দমকল বিভাগ (Bhopal Gas Leak)। বিপর্যয় মোকাবিলা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে গ্যাস নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কস্টিক সোডার মাধ্যমে গ্যাসকে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি আয়ত্তে চলে আসে।
পরিস্থিতির উপর নজর (Bhopal Gas Leak)
সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রবীশ কুমার শ্রীবাস্তব জানান (Bhopal Gas Leak), দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। যাঁরা সাময়িক অসুস্থতা অনুভব করেছেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে যাতে দীর্ঘমেয়াদী কোনো স্বাস্থ্য সমস্যা না হয়।
সতর্কতার সঙ্গে বন্ধ ইউনিট
গ্যাস লিকের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোবিন্দপুরা শিল্পাঞ্চলের অন্যান্য ইউনিটগুলি সতর্কতার সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এবং এলাকা খালি করে ফেলা হয়। এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে মোতায়েন করা হয় যাতে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করা যায়।
বিভীষিকাময় গ্যাস ট্রাজেডি
এই ঘটনার পর ভোপালবাসীর মনে স্বাভাবিকভাবেই ফিরে আসে ১৯৮৪ সালের সেই বিভীষিকাময় গ্যাস ট্রাজেডির স্মৃতি। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের পেস্টিসাইড কারখানায় ভয়াবহ মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিকের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। বহু মানুষ আজও সেই ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব বহন করছেন।
আরও পড়ুন: Weather Report: বঙ্গে বাড়বে বৃষ্টির প্রকোপ, উত্তরেও একই অবস্থা!
প্রসঙ্গত, সেই ভয়াবহ দুর্ঘটনার ৪০ বছর পরে ২০২৫ সালের জানুয়ারি মাসে ইউনিয়ন কার্বাইডের চত্বরে পড়ে থাকা ৩৩৭ মেট্রিক টন রাসায়নিক বর্জ্য ১২টি কন্টেনারে করে পীতমপুর ডাম্পিং সাইটে স্থানান্তরিত করা হয়। বুধবারের ক্লোরিন গ্যাস লিক হয়তো ১৯৮৪-র মতো বিপর্যয়ে রূপ নেয়নি, তবে ঘটনাটি আবারও প্রমাণ করে দিল যে শিল্পাঞ্চলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কতটা জরুরি। প্রশাসনের তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো গেলেও, ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।


