Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের উপর মহাকাশ থেকে নজরদারি (Pakistan Satellite Surveillance) চালানোর অভিযোগকে ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
বিস্তীর্ণ এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ (Pakistan Satellite Surveillance)
সূত্র মারফত, জানা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের (Pakistan Satellite Surveillance) মধ্যে পাকিস্তান এর তরফে একাধিক নতুন উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। বিভিন্ন বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের একাংশের মতে এই উপগ্রহগুলিকে এমনভাবে স্থাপনা করা হয়েছে যাতে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বিস্তীর্ণ এলাকা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় চলে আসে।
কীভাবে রাখা হয়েছে স্যাটেলাইটগুলিকে? (Pakistan Satellite Surveillance)
একটি প্রতিবেদন মারফত জানা গেছে, বিশেষত উত্তর ভারত এবং জম্মু-কাশ্মীর অঞ্চলের উপর নজরদারি চালানোর মতন অবস্থানেই রাখা হয়েছে এই উপগ্রহগুলির বেশ কয়েকটিকে। এই তথ্য উঠে এসেছে স্যাটেলাইট ট্র্যাকিং ও ম্যাপিং প্রযুক্তির সাহায্যে উপগ্রহগুলির গতিপথ বিশ্লেষণ করে।
একা পাকিস্তান নয়?
বিশেষজ্ঞদের একাংশের মতে এই বিস্তীর্ণ কর্মসূচির পেছনে শুধুমাত্র পাকিস্তান একা নয় চীনের প্রযুক্তিগত সহযোগিতা থাকার সম্ভাবনা ও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর একমাত্র কারণ হিসেবে উঠে এসেছে দীর্ঘদিন ধরে মহাকাশ গবেষণা ও উপগ্রহ প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তানের চীনের সহায়তার উপর নির্ভরশীলতা।
আরও পড়ুন: The Eken Keralae Kurukshetra: বড় পর্দায় একেনবাবুর নয়া অভিযান, এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’
সবচেয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হল, পেহেলগাঁও জঙ্গি হামলার মাত্র কয়েক মাস আগে থেকেই এই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু এত কিছুর পরও এখনো পর্যন্ত পাকিস্তান বা চীনের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।


