Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবুকে ঘিরে (The Eken Keralae Kurukshetra) দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। একের পর এক রহস্যভেদ করে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন দেশের নানা প্রান্তে। এবার সেই যাত্রায় যুক্ত হল নতুন অধ্যায়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল একেনবাবুর নতুন ছবি ‘কেরালায় কুরুক্ষেত্র’-এর।
বড় পর্দায় নতুন অভিযান (The Eken Keralae Kurukshetra)
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ছবির নাম এবং কলাকুশলীদের (The Eken Keralae Kurukshetra) পরিচয় সামনে আনা হয়। উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা। জানা গিয়েছে, এবার কোনও ওটিটি সিরিজ নয়, বরং বড় পর্দার জন্যই তৈরি হচ্ছে এই নতুন অভিযান।
একেনবাবুর চিরাচরিত সঙ্গী (The Eken Keralae Kurukshetra)
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। রহস্য, হাস্যরস এবং অ্যাডভেঞ্চারের মিশেলে তৈরি হতে চলা এই ছবিতে একেনবাবুর সঙ্গে ফের দেখা যাবে তাঁর দুই সঙ্গী বাপি এবং প্রমথকে। এই দুই পরিচিত চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ।
তারকার ছড়াছড়ি
তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছবির তারকাবহুল কাস্ট। ঘোষণার মঞ্চে উপস্থিত ছিলেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। তাঁদের উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে নতুন রহস্যকাহিনিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা মিলবে।
আরও পড়ুন: Hirak Ranir Deshe: ‘তিলোত্তমা’ নয়, আসছে ‘হীরক রানীর দেশে’, বাংলায় ফিরছেন জয়াপ্রদা
বেনারস, রাজস্থান ও পুরুলিয়ার পর এবার একেনবাবুর গন্তব্য কেরল। প্রকৃতির সৌন্দর্য, অচেনা পরিবেশ এবং রহস্যে মোড়া নতুন ঘটনার জালে কীভাবে জড়িয়ে পড়বেন এই জনপ্রিয় গোয়েন্দা, তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ‘কেরালায় কুরুক্ষেত্র’ যে একেনবাবু-প্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছে, তা বলাই বাহুল্য।


