Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মেডিক্যাল (RG Kar Case) কলেজে মৃত চিকিৎসক অভয়ার পরিবারের লড়াই এখনও শেষ হয়নি। সুবিচারের আশায় তারা দীর্ঘ এক বছর ধরে কেন্দ্র ও রাজ্যের সমস্ত দফতরের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তারা বিচার চেয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই মেলেনি ইতিবাচক সাড়া। এই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাষ্ট্রপতি ভবন থেকে এসেছে এক চিলতে আশার বার্তা।
ইমেল মারফত সাক্ষাতের আবেদন (RG Kar Case)
গত ১৩ আগস্ট অভয়ার পরিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে ইমেল (RG Kar Case) মারফত সাক্ষাতের আবেদন জানান। ঠিক পরদিনই, ১৪ আগস্ট, রাষ্ট্রপতি ভবন থেকে তাদের মেলে উত্তর আসে। এতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির দপ্তরের একজন আপ্ত সহায়ক খুব শীঘ্রই অভয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে শোনা ও সমাধানের চেষ্টা করা হবে।
চিঠি পাওয়ার পর কিছুটা স্বস্তি (RG Kar Case)
সূত্র মারফৎ জানা গেছে, এই চিঠি পাওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছেন অভয়ার মা-বাবা (RG Kar Case)। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় স্তরে কোনও প্রতিক্রিয়া না পেলেও এবার রাষ্ট্রপতির দপ্তর থেকে পাওয়া এই দ্রুত সাড়া তাঁদের আশাবাদী করেছে। তাঁদের কথায়, “অনেক অন্ধকার পেরিয়ে এখন একটা আলো দেখতে পাচ্ছি। রাষ্ট্রপতির এই সহযোগিতাই হয়তো আমাদের মেয়ের সুবিচার পাওয়ার পথে বড় একটা ধাপ হতে পারে।”
অভয়ার পরিবারের অভিযোগ
অভয়ার পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে রাজ্য সরকার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও ধরনের সহানুভূতি বা সহায়তা তারা পাননি। এমনকি মানসিক সান্ত্বনার জন্যও কেউ তাঁদের পাশে দাঁড়ায়নি। বরং ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ার শিথিলতা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা তাঁদের হতাশ করেছে।

আরও পড়ুন: Sandipta Sen: স্বপ্ন ছিল ব্যবসা করার! অভিনয় ছাড়লেন সন্দীপ্তা?
অভয়ার মৃত্যু ঘিরে সেসময় রাজ্যজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। সহকর্মীরা আন্দোলনে শামিল হয়েছিলেন, জনমানসে প্রশ্ন উঠেছিল মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও, এখনও সেই প্রশ্নগুলির জবাব মেলেনি।


