Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। এটি একটি বিশেষ তিথি যা তান্ত্রিক ও ধর্মীয় পরিমণ্ডলে গভীর তাৎপর্য বহন করে। কথিত আছে, এই দিনেই সাধক বামাক্ষ্যাপা তারাপীঠের শ্মশানে শ্বেত শিমূলতলার নিচে সাধনার মাধ্যমে মা তারার দর্শন লাভ করেন। সেই থেকেই এই দিনটি হয়ে ওঠে শক্তি আর সিদ্ধির আরাধনার পবিত্র মুহূর্ত। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত তারাপীঠে এই উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পুজো ও অনুষ্ঠান।
শুক্র গ্রহের রাশি পরিবর্তন (Kaushiki Amavasya)
এই বছরের কৌশিকী অমাবস্যা আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনার (Kaushiki Amavasya) সাক্ষী। এদিন শুক্র গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। ২১ আগস্ট রাত ১টা ২৫ মিনিটে শুক্র রাশি পরিবর্তন করেছে এবং ২৩ আগস্ট সে প্রবেশ করবে পুষ্য নক্ষত্রে। জ্যোতিষ মতে, শুক্র হল সৌন্দর্য, প্রেম, সম্পদ এবং ভাগ্যের গ্রহ। এই রাশিপরিবর্তন বিশেষ করে মিথুন, কন্যা ও তুলা রাশির জাতকদের জন্য বয়ে আনতে চলেছে ইতিবাচক পরিবর্তন।
মিথুন রাশি (Kaushiki Amavasya)
এই রাশির জাতকদের জন্য সময়টি খুবই (Kaushiki Amavasya) অনুকূল। বড় কোনও প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সম্ভাবনা রয়েছে, যা আর্থিকভাবে লাভজনক হবে। শিক্ষাক্ষেত্রে ফল আশানুরূপ হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে—পরিবার কিংবা সঙ্গীর সঙ্গে একটি ছোট ট্রিপ আপনার মানসিক প্রশান্তি ও সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সম্মানও অর্জন করবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি নতুন দিগন্তের সূচনা করতে পারে। কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং সামাজিক সম্মানও বাড়বে। আত্মবিশ্বাসে জোর আসবে এবং আপনার ব্যক্তিত্ব হবে আরও আকর্ষণীয়। যারা দূরে কোথাও কর্মরত, তারা পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়া, নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য সময়টি যথেষ্ট উপযোগী।

আরও পড়ুন: Daily Horoscope: নতুন সুযোগ, আর্থিক সাফল্য না কি মানসিক চাপ? জানুন আজকের রাশিফল
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য শুক্রের এই রাশিপরিবর্তন আশীর্বাদস্বরূপ। কাজের জটিলতা ও বাধা সহজেই কেটে যাবে। যদিও ব্যয় কিছুটা বাড়তে পারে, তবুও আর্থিক লাভও হবে। দাম্পত্য জীবন সুখী থাকবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। আপনার সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্ব উভয়ই উন্নত হবে। প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনাও উজ্জ্বল।
এই সময়টি মোটের উপর শুভ। তবে, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়াই বাঞ্ছনীয়।
(দায়বদ্ধতা সংক্রান্ত বিজ্ঞপ্তি: এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ আগ্রহের ভিত্তিতে লেখা হয়েছে। এই প্রতিবেদনটি কোনও জ্যোতিষীয় পরামর্শ হিসেবে বিবেচনা করা উচিত নয়। ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


