Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাত্র এক মাসের ব্যবধানে ফের ভয়াবহ প্রাকৃতিক (Uttarakhand Chamoli Cloudburst) বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ড। এবার ধস ও মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ল চামোলি জেলার থরালি তহসিল। শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ঘরবাড়ি থেকে সরকারি দফতর- কোনও কিছুই রেহাই পায়নি এই দুর্যোগ থেকে।
ধসে ভেঙে পড়েছে বহু বাড়িঘর (Uttarakhand Chamoli Cloudburst)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির তীব্রতার জেরে থরালি বাজার এলাকা এবং তহসিল কমপ্লেক্স (Uttarakhand Chamoli Cloudburst) সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ধসে ভেঙে পড়েছে বহু বাড়িঘর ও দোকান। বেশ কয়েকটি যানবাহন এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সরকারি আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত এক বৃদ্ধ এবং এক তরুণীর নিখোঁজ থাকার খবর মিলেছে। পাশাপাশি, সাগওয়ারা গ্রামের এক বাড়িতে ধস নামায় সেখানে একটি ছোট মেয়ের চাপা পড়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে! (Uttarakhand Chamoli Cloudburst)
উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় প্রশাসন একযোগে তৎপর (Uttarakhand Chamoli Cloudburst)। বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয় কাটিয়ে ওঠার আগেই ফের ধাক্কা
এই বর্ষার মরশুমে উত্তরাখণ্ডে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যবাসীকে দিশেহারা করে তুলেছে। অগস্টের শুরুতেই উত্তরকাশী জেলার ধারালিতে এবং হরসিলে মেঘভাঙা বৃষ্টির জেরে প্রবল ধস ও হড়পা বান দেখা গিয়েছিল। সেই ঘটনায় বহু মানুষ প্রাণ হারান, বহু ঘরবাড়ি ও হোটেল জল-কাদায় তলিয়ে যায়। সেই ভয় কাটিয়ে ওঠার আগেই ফের ধাক্কা চামোলিতে।
প্রাকৃতিক দুর্যোগ যেন এই পাহাড়ি রাজ্যের নিত্যসঙ্গী
প্রাকৃতিক দুর্যোগ যেন এই পাহাড়ি রাজ্যের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। চলতি বর্ষায় টানা বৃষ্টির জেরে প্রায় প্রতিটি জেলাতেই ভূমিধস, বন্যা, এবং মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটছে। চামোলি, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড়-সর্বত্রই একাধিকবার ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন: Saturday Horoscope: শনিবারের বারবেলায় কপাল খুলবে কাদের?
এদিকে, ভারতের আবহাওয়া দফতর (IMD) আগামী ২৫ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং কমলা সতর্কতা জারি করেছে। অর্থাৎ, পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং দুর্গত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


