Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: SBI-তে ১৫ অগাস্ট থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের এই নিয়ম। আপনিও যদি SBI-র গ্রাহক হন তবে আপনাকেও জেনে নিতে হবে এই নয়া নিয়ম (SBI New Rule)।
SBI Account (SBI New Rule)
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের অনলাইন টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন এনেছে। আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তবে আপনাকেও মেনে চলতে এই নতুন নিয়ম। ১৫ অগাস্ট থেকে চালু হয়েছে এই নিয়ম। মূলত আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের জন্য সার্ভিস চার্জে বদল আনা হয়েছে (SBI New Rule)।
স্বল্প অঙ্কের লেনদেন এখনও বিনামূল্যে থাকবে, তবে কিছু বড় পরিমাণে অনলাইন লেনদেনের জন্য এখন নতুন ফি প্রযোজ্য হবে। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য এই নিয়ম কার্যকর হবে ৮ সেপ্টেম্বর থেকে।
IMPS কী?
IMPS হল একটি আধুনিক এবং তাৎক্ষণিক পেমেন্ট পরিষেবা, যা ২৪ ঘন্টা উপলব্ধ। এই পরিষেবাটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা সরবরাহ করা হয়। IMPS এর মাধ্যমে প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যেতে পারে। এই নতুন নিয়মের ফলে বড় অংকের টাকা ট্রান্সফার করার জন্য খুব অল্প পরিমান ফি দিতে হবে গ্রাহকদের।
আরও পড়ুন: The Bengal Files: বেঙ্গল ফাইলসের প্রচারে বাধা, ধুন্ধুমার কাণ্ড কলকাতায়!
অনলাইন IMPS লেনদেনের ক্ষেত্রে নতুন চার্জ
এসবিআই অনলাইনে করা IMPS লেনদেনের জন্য কিছু নতুন স্ল্যাব তৈরি করেছে, তবে কিছু পুরনো নিয়ম বহাল রাখা হয়েছে।
২৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন অনলাইন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে হবে। ২৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দিতে হবে ২ টাকা চার্জ। ১,০০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দিতে হবে ৬ টাকা এবং ২,০০,০০০ থেকে ৫,০০,০০০ পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হবে ১০ টাকা। তবে এর সঙ্গে যুক্ত থাকবে জিএসটি (SBI New Rule)।
প্রসঙ্গত আগে এই সমস্ত অনলাইন IMPS লেনদেন বিনামূল্যে ছিল। তবে বেতন অ্যাকাউন্টধারীরা অনলাইন IMPS ট্রান্সফারে সম্পূর্ণ ছাড় পাবেন। শাখার মাধ্যমে করা IMPS লেনদেনের ক্ষেত্রে এসবিআই পরিষেবা চার্জে কোনও পরিবর্তন করেনি। শাখা থেকে করা লেনদেন আগের মতোই নেওয়া হবে বলে জানানো হয়েছে (SBI New Rule)।


