Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ফের সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump)। দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকেই তিনি এই সংঘাত মেটাতে উদ্যোগী হয়েছেন(US Russia Tensions)। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইতিমধ্যেই আলাদা বৈঠক করেছেন ট্রাম্প। এবার লক্ষ্য তাঁদের এক টেবিলে বসানো।
মার্কিন বার্তা (US Russia Tensions)
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, পুতিন আলোচনায় না-এলে তিনি কী করবেন। জবাবে ট্রাম্প বলেন, “আমরা দেখছি বিষয়টা(US Russia Tensions)। রাশিয়া-ইউক্রেন আলোচনায় বসছে কি না, তা দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে। যদি না-বসে, তবে কেন বসছে না সেটাও আমি দেখব।”
তিনি আরও বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। আমরা হয় রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা বা শুল্ক চাপাব, নইলে উভয়ই। আবার চাইলে আমরা কিছুই নাও করতে পারি এবং বলে দিতে পারি, এটি আপনাদের যুদ্ধ।”
কূটনৈতিক নড়াচড়া (US Russia Tensions)
গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তার পর চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে জ়েলেনস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের নেতারাও সেই সময় উপস্থিত ছিলেন(US Russia Tensions)। ওই বৈঠকের পর খবর আসে, পুতিন এবং জ়েলেনস্কি দু’জনেই দ্বিপাক্ষিক আলোচনায় বসতে আগ্রহী হয়েছেন। আলোচনার অগ্রগতি হলে ট্রাম্পের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : Vidyasagar Setu : রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু!
রাশিয়ার জন্য সময়সীমা (US Russia Tensions)
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দু’সপ্তাহের মধ্যে বৈঠক না-হলে আমেরিকা রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে (US Russia Tensions)। তাঁর বক্তব্য, “আমি ওদের আলোচনায় বসতে বলেছি। এখন সময়সীমা বেঁধে দিলাম। এর পরে কী হবে, সেটি আমার হাতে।”
বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এবার ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে নতুন মোড় দিতে পারে। একই সঙ্গে পুতিন-জ়েলেনস্কিকে মুখোমুখি বসানো গেলে কূটনীতির পথ খুলবে বলে আশা করছে ওয়াশিংটন (US Russia Tensions)।
আরও পড়ুন : Kolkata Metro Railway : ১৪ কিমি বিস্তার কলকাতা মেট্রো রেলের, নতুন তিন মেট্রো রুটের সময়সূচি
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, পুতিন আলোচনায় না-এলে তিনি কী করবেন। জবাবে ট্রাম্প বলেন, “আমরা দেখছি বিষয়টা। রাশিয়া-ইউক্রেন আলোচনায় বসছে কি না, তা দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে। যদি না-বসে, তবে কেন বসছে না সেটাও আমি দেখব।”


