Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সাতসকালে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল ১১ টা নাগাদ হঠাৎই হাইকোর্টে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কেন তিনি হাইকোর্টে এসেছেন!
কেন হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ? (Abhishek Banerjee)
জানা গেছে, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচন ও ভোট গণনা নিয়ে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের (ববি) দায়ের করা ইলেকশন পিটিশনের পাল্টা নিজের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, সেই নথিতে সই করতেই সোমবার সকালে হাইকোর্টে এসেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন : Weather Update: দক্ষিণে কিছুটা কমল বৃষ্টি, উত্তরের কী অবস্থা?
তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে সেলফি (Abhishek Banerjee)
এদিন বেলা ১১ টা নাগাদ প্রায় নিঃশব্দে হাইকোর্টের ‘এফ’ গেটে পৌঁছোয় অভিষেকের (Abhishek Banerjee) কনভয়। মিনিট দশেকের মধ্যে তিনি ওথ কমিশনারের অফিসে সই করে বেরিয়ে যান। কিছু অতিউৎসাহী তৃণমূলপন্থী আইনজীবী নেতাকে দেখে ভিড় করার চেষ্টা করলে তিনি তাঁদের থামিয়ে দেন। পরে বেরোনোর সময় উৎসাহী আইনজীবীরা তাঁকে ঘিরে ছবি তোলার আবদার করলে হাসি মুখে ছবি ও সেলফি তুলে গাড়িতে উঠে যান অভিষেক (Abhishek Banerjee)।
আরো পড়ুন : Maniktala Bus Accident: মানিকতলায় চলন্ত মিনিবাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি!
নির্বাচনে কারচুপির অভিযোগ
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটে জয়ী হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট পেয়েছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পান ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। এরপরই নির্বাচনে ব্যাপক রিগিং, ভোট লুট ও গণনার কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে ইরেকশন পিটিশন দাখিল করেন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তাতে নিজের বক্তব্য জানানোর জন্য আগেই আদালতের কাছে সময় চেয়ে নিয়েছিলেন অভিষেক। সেই ব্যাপারেই এদিন নথিতে সই করতে হাইকোর্টে আসেন অভিষেক।


