Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পরীক্ষায় ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়া, কিংবা ভুল পথ বেছে নেওয়ার খবর আজকাল শিরোনামে উঠে আসে (UPSC Jaya Sharma)। এরই মধ্যে উঠে এল একটি দারুন সুখবর। হরিয়ানার ছোট্ট একটি গ্রামের মেয়ে জয়া শর্মা। তাঁর ISP হওয়ার গল্প এখন সবার মুখে-মুখে। নেটিজেনরা তাঁর সাফল্যের গল্পকে বর্তমানের প্রতিটি তরুণ-তরুণীর জন্য একটি অনুপ্রেরণা বলে মনে করছে। একটি সাধারণ গ্রাম থেকে উঠে এসে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT দিল্লি থেকে স্নাতকোত্তর শেষ করে ISRO তে গবেষণা করেন জয়া শর্মা। এরপর হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে DSP পদে নিয়োগ হন। তারপরেও থেমে থাকেনি জয়ার লড়াই। UPSC তে সাফল্য অর্জন করে IPS পদে নিয়োগ হন GenZ জয়া শর্মা। এই গল্প যেন সিনেমার কাহিনীকেও হার মানায়।
জয়ার শিক্ষাজীবন (UPSC Jaya Sharma)
হরিয়ানার হিসার জেলার একটি ছোট্ট গ্রাম বড়ওয়া। এই গ্রামেই ১৯৯৭ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন জয়া শর্মা। তাঁর বাবা প্রমোদ শর্মা খাদ্য ও সরবরাহ দপ্তরে DFSC পদে কাজ করতেন। এবং মা নিতু শর্মা ছিলেন গৃহবধূ। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় বিদ্যাদেবী জিন্দল স্কুল থেকে। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং IIT দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। IIT তে পড়াকালীন তিনি দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO এর একটি বিশেষ প্রকল্পে কাজও করেন।
IPS হওয়ার সংগ্রাম (UPSC Jaya Sharma)
সফলতা একদিনে আসে না। এমনকি এই রাস্তাটাও সব সময় সহজ থাকে না। জয়া শর্মার গল্পটাও তার ব্যতিক্রম নয়। সিভিল সার্ভিস পরীক্ষাকে ভারতের সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হিসাবে ধরা হয়। এই পরীক্ষায় সাফল্য পাওয়াটাও খুব একটা সহজ ছিল না। প্রথম দিকে পর পর দু’বার ব্যর্থ হয়েছিলেন জয়া। UPSC এর প্রিলিমিস পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেননি তিনি। অনেক পরীক্ষার্থীকে এই সময় সরে আসতে দেখা যায় বা হীনমন্যতায় ভুল পদক্ষেপ নিতে দেখা যায়। জয়া এরমধ্যে কোনও পথই বেচে নেননি। সিভিল সার্ভিসের পাশাপাশি জয়া শর্মা হরিয়ানার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে অষ্টম স্থান অর্জন করেন। এরপর তিনি DSP পদে নিয়োগ হন। তবে এখানেই থিম থাকেননি জয়া শর্মা। আরও পরিশ্রম করে ২০২৩ সালের UPSC CSE পরীক্ষায় দেশের মধ্যে ২৪৮তম স্থান অধিকার করেন এবং ২০২৪ সালে একজন সফল IPS অফিসার হিসাবে মনোনিত হন।
আরও পড়ুন: IIM Jammu: মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা! IIM জম্মুর নোটিসে বিতর্ক
IIT বিতর্ক (UPSC Jaya Sharma)
সম্প্রতি আইআইটি কলেজে পড়ুয়ার আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল (UPSC Jaya Sharma)। অভিযোগ ছিল, পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার করেছিল ওই ছাত্র। এরপর তিনি বিষয়টি আধিকারিকদের জানালে, তাঁরা ওই ছাত্রর সঙ্গে কথা বলেন। সেই দিনই ওই ছাত্রটির মৃতদেহ পাওয়া যায় তাঁর হোস্টেল রুম থেকে। এরপর শুরু হয় বিক্ষোভ। প্রশ্ন ওঠে আইআইটি-র শিক্ষাব্যবস্থা এবং পরিকাঠামো নিয়েও। সাসপেন্ড করা হয় অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লাকেও। যখন গোটা দেশ ‘আইআইটি-কাণ্ড’ নিয়ে উত্তাল, তখন এমন কিছু ছাত্র-ছাত্রীর সাফল্যই যেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমালোচনা করা যতটা সহজ, বাস্তবতাকে বোঝা ততটা নয়। ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা প্রশ্ন তোলেন, এই সাফল্যগুলো তাঁদের জন্য যেন এক স্পষ্ট জবাব। প্রতিকূলতার মধ্যেও মেধা, পরিশ্রম ও সাফল্যের এমন উদাহরণ প্রমাণ করে, একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে গোটা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা বা ছাত্র-ছাত্রীদের সক্ষমতাকে বিচার করা কতটা ভুল হতে পারে।



