Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার প্রাক্তন জনপ্রিয় জুটি মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) আবারও খবরের শিরোনামে (Madhumita–Sourav)। তবে এবার ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়,তাঁদের পেশাগত বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন দুজন। অর্থাৎ এই প্রাক্তন জুটি একই চ্যানেলে ফিরেছেন। অবশ্য একজন আগেই শুরু করেছেন ধারাবাহিকে অভিনয়। অর্থাৎ সৌরভ চক্রবর্তী , যিনি মধুমিতা সরকারের প্রাক্তন স্বামী। অন্যদিকে মধুমিতা সরকার (Madhumita Sarcar) যিনি শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে কাম ব্যাক করছেন ছোট পর্দায়। যদিও দুজনের কাজের ধরন ভিন্ন। বহুদিন পর দুজনের পর্দায় ফেরাতে খুশি অনুরাগীরা। ইতিমধ্যেই ‘ লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরেছেন সৌরভ। মধুমিতা ফিরছেন কোন ধারাবাহিকে? কোন লুকে দেখবে দর্শক ?
একই সাথে কামব্যাক (Madhumita-Sourav)
একদিকে প্রাক্তন স্বামী সৌরভ স্টার জলসায় ফিরেছেন, অন্যদিকে স্টার জলসাতেই মধুমিতা সরকার ( Madhumita Sarcar) ‘ভোলে বাবা পার করে গা ‘ ধারাবাহিক নিয়ে ফিরছেন । এর আগেও ‘ বোঝেনা সে বোঝেনা’ ,’ কুসুম দোলা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী।
মিশ্র প্রতিক্রিয়া (Madhumita-Sourav)
টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার (Madhumita Sarcar) ছোট পর্দায় ফিরছেন অনেকটা বিরতির পর। স্টার জলসার পর্দায় তাঁকে দেখতে পাবে দর্শক। নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করে গা’তে তাঁকে দেখা যাবে এক নতুন চরিত্রে। এভাবে দর্শক আগে তাঁকে দেখেনি। সাধারণ পরিবারের মেয়ে থেকে দর্শকদের প্রিয় গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছা , তা নিয়েই গল্পের মূল কাহিনী। ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মধুমিতার লুক পছন্দ হলেও, ধারাবাহিকের নাম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
উত্তেজনা সৃষ্টি (Madhumita-Sourav)
অবশ্য অনেকদিন পর টেলিভিশনে ফেরায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। ধারাবাহিকের প্রোমোতে মধুমিতার নতুন লুক নজর কেড়েছে দর্শকদের। অনেকের মত, মধুমিতার আগের ধারাবাহিকের অভিনয় গুলি যেভাবে দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নতুন ধারাবাহিকটিও ব্যতিক্রম হবে না। কারণ আগাগোড়াই মধুমিতার অভিনয় দর্শকের ভীষণ প্রিয়।
আরও পড়ুন : Made in Kolkata: কেরিয়ার গড়তে শহর ছাড়ার ধুম, সমস্যা মেটাবেন মৈনাক
যাত্রা শুরু (Madhumita-Sourav)
একসময় টেলিভিশনে হিট জুটি ছিলেন সৌরভ ও মধুমিতা ( Sourav – Madhumita)। এই জুটির প্রেম ,সম্পর্ক সবই ছিল আলোচনায় । যদিও সেই সম্পর্কে ইতি পড়েছে বহু বছর আগেই। ২০২৫ সালে শেষ ভাগে আবারও একই চ্যানেলে ফিরেছেন , অবশ্য ভিন্ন প্রজেক্ট নিয়ে। সবশেষে বলা যায় এই প্রাক্তন জুটি এখন স্টার জলসার দুই মুখ । মধুমিতা ও সৌরভ নতুন করে ছোট পর্দায় যাত্রা শুরু করলেন।



