Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খুব তারতারি বাজেট ফ্রেন্ডলি ফোন আনতে চলেছে স্যামসাং (Samsung Galaxy)। নতুন এই ফোন থাকতে চলেছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যথাক্রমে দাম হতে চলেছে ১৪,৪৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকা।
Samsung Galaxy F17 5G (Samsung Galaxy)
১৫ হাজারের কম দামে নতুন ৫জি ফোন নিয়ে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি। যাতে রয়েছে একাধিক ফিচার। সাধ সাধ্যের মধ্যে এই নতুন ফোনে থাকছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটো ভ্যারিয়েন্টে (Samsung Galaxy)।
শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের সঙ্গেই নাকি স্যামসাং গ্যালাক্সি ‘এফ’ সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে সংস্থা। তবে লঞ্চের দিন সম্পর্কের দিন চূড়ান্ত ভাবে কিছু জানা যায় নি।

স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনে থাকছে ৬.৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। শোনা যাচ্ছে এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সির এই নতুন ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ এই ফোন ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনে থাকতে চলেছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং (Samsung Galaxy)।
আরও পড়ুন: Hockey Asia Cup: এশিয়া কাপে ‘দাদাগিরি’ ভারতের, বড় ব্যবধানে ম্যাচ জয়
এখনও পর্যন্ত জানা যাচ্ছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যথাক্রমে দাম হতে চলেছে ১৪,৪৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকা। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সির এই নতুন ফোন ভারতে কেনা যাবে ১৫,০০০ থেকে কমে। এই ফোনের ডিসপ্লেতে থাকছে এইচডি প্লাস রেজোলিউশন। এর স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ফোনটি ৭.৫ মিলিমিটার পুরু হতে পারে বলে জানা যাচ্ছে। সেপ্টেম্বরের শুরুর দিকেই লঞ্চ হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর স্যামংয়ের একটি ইভেন্টে এই ফোন সংক্রান্ত আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে (Samsung Galaxy)।
স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনে সংস্থার নিজস্ব 6nm Exynos 1330 চিপসেট থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও এই ফোনে যে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার পাশাপাশি থাকছে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে (Samsung Galaxy)।


