Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে (CSIR Career)। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষণার সুযোগ (CSIR Career)
রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের রয়েছে কাজের সুযোগ। গবেষণা প্রকল্পে রয়েছে কর্মখালি। এই প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট পদের জন্য রয়েছে একটি শূন্যপদ (CSIR Career)।
প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড ফিজিক্স, ফোটোনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা। সে ক্ষেত্রে অপটিক্স, ফাইবার অপটিক্স এবং লেজার নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, তাদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট অর্থাৎ গেট উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের (CSIR Career)।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, অপটিক্স অ্যান্ড অপটোইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় স্নাতক ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে। তবে সে ক্ষেত্রে স্নাতকদের অপটিক্স, ফাইবার অপটিক্স এবং লেজার নিয়ে গবেষণামূলক কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন : Asia Cup 2025: রয়েছেন দুরন্ত ফর্মে, তবু এশিয়া কাপে প্রথম একাদশে অনিশ্চিত তারকা ব্যাটার
নিয়োগ করা হবে ৬ মাসের চুক্তিতে। পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ৩৭ হাজার টাকা। তবে নেট বা গেট উত্তীর্ণ নন যারা, তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ হাজার টাকা। এ ক্ষেত্রে নিযুক্তের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
আগ্রহীরা অনলাইনে নিজেদের আবেদনপত্র পাঠাতে পারবেন আবেদনের জন্য। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ই-মেল আইডিতেই আবেদন গ্রহণ করা হবে। ১৪ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। তবে আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে এবং আবেদনের আগে সব তথ্য খুঁটিয়ে পড়ে নেওয়া আবশ্যক (CSIR Career)।


