Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতে লঞ্চ হয়েছে লাভার নতুন ফোন। লাভার এই নতুন ৫জি ফোনের দাম চমকে দেবে সবাইকে (Lava New Phone)। অফারে এই ফোন পাওয়া যাবে আরও সস্তায়।
অবাক করা দমে নতুন ফোন (Lava New Phone)
ভারতীয় সংস্থা লাভা নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন। ভারতে লঞ্চ করেছে লাভা বোল্ড এন১ ৫জি। এই ফোন ব্যবহারকারীরা পাবেন অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট। তাছাড়াও এই ফোন থাকছে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। লাভার এই ফোনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। যেখানে ১৩ মেগাপিক্সেল মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে AI ক্যামেরা ফিচারের সাপোর্ট (Lava New Phone)।
ডুয়াল রেয়ার ক্যামেরায় ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। লাভার এই নতুন ৫জি ফোন ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে তাছাড়াও এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। যা আপনার ফোনকে ধুলো ও জল থেকে প্রটেক্ট করবে।
লাভা বোল্ড এন১ ৫জি ফোন থাকছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। তাছাড়া এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯৯৯ টাকা। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫ সেল। আর সেই সেলে আর্লি ডিলে থাকতে চলেছে এই ফোন।
আরও পড়ুন: Ganga Jal: গঙ্গাজলেই কাটবে দোষ, ঘরে রাখবেন কোথায়?
ক্রেতাদের জন্য থাকছে আরও কমে পাওয়ার সুযোগ। যারা এসবিআই ক্রেডিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশন ব্যবহার করে এই ফোন কিনলে ৭৫০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন। যার কারণে লাভা বোল্ড এন১ ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম কমে দাঁড়াবে ৬৭৪৯ টাকা এবং এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হবে ৭২৪৯ টাকা (Lava New Phone)।
ভারতীয় সংস্থার এই ফোন দামে সস্তা হলেও এর ৫জি ফোনের ফিচার যথেষ্ট ভাল। লাভার এই ফোন ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। লাভার এই নতুন ৫জি ফোনে রয়েছে একটি octa-core Unisoc T765 প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। লাভা সংস্থার এই ফোন মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণও ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে (Lava New Phone)।


