Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখন অবশ্য দুর্গাপুজো উদ্যাপনের জন্য ষষ্ঠী অবধি অপেক্ষা করতে হয় না। প্রতিপদ, দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যায় জমিয়ে ঠাকুর দেখা, হইচই, আনন্দ, পুজো পুজো ভাব (Durga Puja 2025)। আর ঠাকুর দেখা মানেই তো সাজগোজ। ষষ্ঠী থেকে দশমী, প্রতিটা দিনেই চাই আলাদা লুক, আলাদা গ্ল্যামার। তাই এবার স্টাইল হোক পরিকল্পিত ও পারফেক্ট! চলুন দেখে নেওয়া যাক, কীভাবে সাজবেন পুজোর এই পাঁচটি দিন।
ষষ্ঠী: সূচনার দিনে হালকা ফিউশন (Durga Puja 2025)
পুজোর শুরুটা হোক হালকা অথচ ট্রেন্ডি লুকে। এই দিনে অনেকেই বের হন প্যান্ডেল হপিং করতে, তাই কমফর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেছে নিতে পারেন কটন কুর্তি ও পালাজো সেট, বা ফ্লেয়ার্ড স্কার্টের সঙ্গে শার্ট-স্টাইল ব্লাউজ। হালকা মেকআপ আর রাখুন মিনিমাল জুয়েলারি।

আরও পড়ুন: lifestyle: পুজোর আগে ঘরের মেকওভার করতে চান?
সপ্তমী: সাবেকি সাজে আধুনিক ছোঁয়া (Durga Puja 2025)
সপ্তমীতে সকালে বাড়ির কাছাকাছি প্রতিমা দর্শন থেকে শুরু প্যান্ডেল হপিং-ফটোসেশন। সকলের নজর কাড়তে চাইলে এইদিন বেছে নিন সিল্ক বা জমদানি শাড়ি। সঙ্গে এলবো স্লিভ ব্লাউজ বা ব্যাকলেস ডিজাইনের চেস্ট কাট ব্লাউজ দারুণ মানাবে। সঙ্গে রাখুন বড় ঝুমকা ও খোঁপায় ফুল। চোখে হালকা কাজল, ঠোঁটে শাড়ির সঙ্গে মানানসই লিপস্টিক। আর হয়ে উঠুন পরিপূর্ণ বাঙালি কন্যা।
অষ্টমী: ট্র্যাডিশনের রঙে গর্জিয়াস লুক (Durga Puja 2025)
অষ্টমী মানেই শাড়ি পড়ার দিন! লাল-সাদা রঙের শাড়ি হোক বা অফ হোয়াইট তসর, এই দিনটির জন্য রাখুন একটু বেশি গ্ল্যামার। একটি টেম্পল জুয়েলারি সেট, কপালে বড় টিপ, লাল কিংবা মেরুন লিপস্টিক – বাঙালিয়ানার ছোঁয়ায় আপনি নিজেই হয়ে উঠবেন উৎসবের মুখ। শাড়িতে কমফর্টেবল না হলে বেছে নিতে পারেন সুন্দর এথেনিক সেট। এখন তো আবার ফ্যাশনে রয়েছে রেডিমেড শাড়ি। যা করে দিতে পারে সমস্ত সমস্যার মুশকিল আসান।

নবমী: গর্জিয়াস ও গ্ল্যামারাস ইন ওয়েস্টার্ন-ইন্ডো লুক (Durga Puja 2025)
নবমীর রাতে জমে ওঠে পুজোর সবচেয়ে গ্ল্যামারাস পার্টিগুলো। তাই এই দিনে ট্র্যাডিশনের বাইরে গিয়ে ফিউশন লুকে মাতাতে পারেন। ধুতি প্যান্টের সঙ্গে কড়া এমব্রয়ডারি কুর্তি, বা সিক্যুইন শাড়ির সঙ্গে স্টেটমেন্ট ব্লাউজ বেছে নিন। চোখে স্মোকি লুক ও কানে স্টাডস – ব্যস, পার্টির প্রস্তুতি শেষ!
আরও পড়ুন: Durga Puja: প্রেমের প্রথম পুজো হোক স্মরণীয়! সঙ্গীর মন জিততে মেনে চলুন এই ৬ টিপস
দশমী: বিদায়ের দিনে ট্র্যাডিশনাল এলিগ্যান্স (Durga Puja 2025)
দশমীর সকাল মানেই সিঁদুর খেলা, আর তার সঙ্গে রাঙা শাড়ি একদম উপযুক্ত। তবে বেশি ভারী না করে বেছে নিন হালকা বেনারসি বা তসর। ছোট খোঁপা, কানে টেম্পল ঝুমকা আর হাতে সোনালি চুড়ি – এই লুকে হবে আপনার বিদায়ী মুহূর্ত আরও হৃদয়স্পর্শী।
পুজোর (Durga Puja 2025) সাজে কোনও বাধ্যবাধকতা নেই – শুধু নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্য মাথায় রেখে বেছে নিন স্টাইল। ষষ্ঠী থেকে দশমী – প্রতিদিন থাকুক নতুন রঙে, নতুন রূপে।


