Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গত সোমবার শুরু হওয়া আন্দোলনের ঝাঁঝে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (Nepal Gen Z Protest)। এমনকি দেশ ছেড়েও পালাতে হল তাঁকে। কিন্তু এরই মধ্যেই নেপালের বিক্ষোভকারী তরুণ সমাজের তরফ থেকে একাধিক দাবি রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম দাবি হল নেপালের সংবিধান বদল করার দাবি। বিক্ষোভকারীরা নেপালের সংবিধান পুনরায় লেখার দাবি রাখলেন, এই সঙ্গে রাখা হয়েছে এক গুচ্ছ দাবি।
ওলি সরকারের পতন (Nepal Gen Z Protest)
নেপালে জেন জেড তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা অভ্যুত্থান শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (K P Sharma Oli) সরকারের পতনই ঘটায়নি, বরং দেশটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক নতুন অধ্যায়ের দাবি তুলেছে(Nepal Gen Z Protest)। সোমবার ও মঙ্গলবার টানা সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু ও অসংখ্য আহত হওয়ার পর আন্দোলনকারীরা ঘোষণা করেছে— নিহতদের সবাইকে শহিদ মর্যাদা দিতে হবে এবং তাঁদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান ও সহায়তা প্রদান করতে হবে।
প্রধান দাবিগুলো কী? (Nepal Gen Z Protest)
প্রতিবাদকারীরা এক বিবৃতিতে স্পষ্ট করেছে, এই আন্দোলন কোনো দল বা ব্যক্তির জন্য নয়, বরং গোটা প্রজন্ম ও দেশের ভবিষ্যতের জন্য(Nepal Gen Z Protest)। শান্তি কাম্য, কিন্তু তার ভিত্তি হতে হবে একটি নতুন রাজনৈতিক কাঠামো। তাঁদের মূল দাবিগুলি হলো—
- বর্তমান সংসদ ভেঙে দেওয়া, কারণ জনগণের আস্থা হারিয়েছে তা।
- সংবিধান সংশোধন বা নতুনভাবে রচনা, যেখানে নাগরিক, বিশেষজ্ঞ ও তরুণ প্রজন্ম সরাসরি অংশ নেবে।
- অন্তর্বর্তী সময়ের পর নতুন নির্বাচন, যা নিরপেক্ষ, স্বচ্ছ এবং সরাসরি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে হবে।
- সরাসরি জনগণের ভোটে নির্বাহী নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা।
- গত তিন দশকে লুট হওয়া সম্পদের তদন্ত, বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া।
- শিক্ষা, স্বাস্থ্য, বিচারব্যবস্থা, নিরাপত্তা ও যোগাযোগ— এই পাঁচটি মৌলিক খাতে কাঠামোগত সংস্কার।

আরও পড়ুন : India Nepal Flight Cancel : নেপালের অশান্তির জেরে বাতিল একধিক নেপালগামী বিমান
সেনার নিয়ন্ত্রণে নিরাপত্তা (Nepal Gen Z Protest)
প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামিয়েছে নেপালি সেনা(Nepal Gen Z Protest)। বুধবার ভোর থেকেই কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুর সহ একাধিক শহরে সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, কিছু গোষ্ঠী বর্তমান অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও সরকারি সম্পত্তির ক্ষতি করছে, যা উদ্বেগজনক।
সহিংসতার ভয়াবহতা (Nepal Gen Z Protest)
ওলি পদত্যাগ করেন ঠিক তখনই, যখন শত শত বিক্ষোভকারী তাঁর কার্যালয়ে ঢুকে পড়ে(Nepal Gen Z Protest)। সোমবারের সহিংসতায় অন্তত ২২ জনের মৃত্যু হয়। রাজধানীর সংসদ ভবন ও একাধিক মন্ত্রীর বাড়ি বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয়। সেনার হাতে জাতীয় নিরাপত্তার দায়িত্ব চলে গেলেও জনতার ক্ষোভ এখনও থামেনি।
আরও পড়ুন : CP Radhakrishnan : রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি! নতুন রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কে?
আন্দোলনের ভবিষ্যৎ (Nepal Gen Z Protest)
“নেপো কিড” নামের এক প্রচারণা ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়েছে(Nepal Gen Z Protest)। তারা বলছে, পুরনো রাজনীতি বদলাতে হবে এবং দেশের প্রশাসনিক কাঠামোতে যুবসমাজের সরাসরি ভূমিকা নিশ্চিত করতে হবে। আন্দোলনের মূল মুখ্য লক্ষ্য দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
রাষ্ট্রপতি ও সেনার ভূমিকা
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেছে, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও নেপালি সেনা তাঁদের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করবেন(Nepal Gen Z Protest)। দেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতির তরফে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানা গিয়েছে।
নেপালের তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশের ভবিষ্যতের পথ নির্ধারণ করতে চলেছে। প্রশ্ন একটাই— এই দাবিগুলি বাস্তবে কার্যকর হলে কি সত্যিই নেপালে জন্ম নেবে নতুন রাজনৈতিক সংস্কৃতি


