Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সারেগামাপার মঞ্চে যাঁর গলা মন কেড়েছিল দর্শকের,সেই অর্কদীপ মিশ্র (Arkadeep Mishra) আবারও তাঁর নতুন এক স্বপ্ন নিয়ে ফিরছেন। গান গেয়ে যাত্রা শুরু হলেও, এখন তিনি শুধুই গায়ক নন, একজন কম্পোজার এবং নিজের সৃষ্টির খোঁজে নেমেছেন কবি হিসেবে । পুজোতেই আসছে নতুন চমক। তারই পরিকল্পনা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সঙ্গে।
অ্যালবাম তৈরির পরিকল্পনা (Arkadeep Mishra)
সারেগামাপা বিজয়ী হবার পর অনেকটা সময় কেটে গিয়েছে (Arkadeep Mishra)। নিজের গান করতে না পারার একটা অতৃপ্তি সব সময়ই ছিল অর্কদীপের (Arkadeep) মনে। এই কারণে নিজের একটি অ্যালবাম তৈরির পরিকল্পনা নিয়েছেন তিনি। কিছু গান আর্টিস্ট গেয়েছেন, যাঁরা সঙ্গীত জগতে নামী শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty),পৌষালী ব্যানার্জি (Pousali Banerjee)এবং জয় সরকার (Joy Sarkar) ও লোপামুদ্রা মিত্রও (Lopamudra Mitra) গান গাইবেন একটি করে , খুব শীঘ্রই।
বই প্রকাশের সিদ্ধান্ত (Arkadeep Mishra)
অ্যালবামের পাশাপাশি আসন্ন ২০২৬ এর বইমেলাকে সামনে (Arkadeep Mishra) রেখে একটি কবিতার বই প্রকাশের পরিকল্পনাও করেছেন অর্কদীপ মিশ্র (Arkadeep Mishra)। বহু বছর ধরে কবিতা লিখে আসছেন তিনি। এবার ইচ্ছা আছে সেসব লেখা গুলিকে একত্র করে ও আরও কিছু লিখে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন অর্কদীপ মিশ্র। তাঁর লেখায় উঠে এসেছে নানা রকম চিন্তা, অনুভূতি ও উপলব্ধি।
মন ছুঁয়ে যাওয়ার মতো
অর্কদীপের কবিতার বিষয়বস্তু একেবারে বাস্তব ও মন ছুঁয়ে যাওয়ার মতো, যেমন ইচ্ছা করলেই লেখা যায় না, ভাবনা নিয়ে কলম ধরেন কিন্তু লেখা আসে না , আবার কলমেরও ইচ্ছা থাকে, এই ধরনের গভীর ও চিন্তাশীল ভাবনার উপর ভিত্তি করে তাঁর কবিতাগুলি। তিনি বিশ্বাস করেন, লেখাও এক ধরনের সৃষ্টি, যা পরিকল্পনার মধ্য দিয়ে হয় না, আসে অনুভব দিয়ে।
নতুন গান আসছে শীঘ্রই
পুজোর সময় অর্কদীপের (Arkadeep) আরও কয়েকটি গান রিলিজ হবে। এই গানগুলিতে থাকবে দুর্গাপুজোর আবহ, মায়ের আগমন,জীবনের কষ্টের মাঝে নতুন আশার আলো আসা, অর্থাৎ শ্রোতারা যেন গানের মধ্য দিয়ে অনুভব করতে পারেন উৎসবের রং, মনের কথা। আর সেভাবেই অর্কদীপ গানগুলি তৈরি করেছেন।
আরও পড়ুন: Subhashree Ganguly: শুভশ্রীর জীবন বদলানোর কারিগর কে? ছেলের জন্মদিনে আবেগঘন অভিনেত্রী
সবশেষে বলা যায়, অর্কদীপ কম্পোজার হিসেবেও নিজেকে তুলে ধরেছেন। ‘ খাদান’ ছবিতে সেটি দেখা গিয়েছে। ২০২৫ এর পুজোতে মায়ের আশীর্বাদে অর্কদীপ শুরু করতে চলেছেন তাঁর নতুন স্বপ্ন পূরণের লক্ষ্যেকে। অর্থাৎ ২০২৫ সাল অর্কদীপ মিশ্রের (Arkadeep Mishra) কাছে নতুন স্বপ্ন পূরণের বছর। নিজের লেখা, নিজের সুর, নিজের ভাবনার মধ্য দিয়ে নতুন ভাবে গড়ে তুলতে চাইছেন নিজের সৃষ্টির জগতকে। পুজোর আগমনে, অর্কদীপ মা দুর্গার আশীর্বাদ নিয়ে শুরু করছেন এই নতুন সফর। তাঁর এই নতুন যাত্রায় সুর, কবিতা ও কল্পনার মিলনে জন্ম নিতে চলেছে এক নতুন অধ্যায়।


