Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারই আমরা জানিয়েছিলাম যে আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে লেজেন্ডদের ‘এল ক্লাসিকো’ (El Clasico Legends)। বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদের হয়ে খেলা কিংবদন্তি ফুটবলাররা মুখোমুখি হবেন এই ম্যাচে। মঙ্গলবার কেটিভি বাংলার সেই খবরেই সরকারি সিলমোহর পড়ে গেল। খোদ ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ সমাজমাধ্যমে এল ক্লাসিকো লেজেন্ডস ম্যাচের দিনক্ষণ লেখা টি-শার্ট উন্মোচন করলেন। সেই সঙ্গে ঘোষণা করে দিলেন, আগামী ২৫ নভেম্বরই যুবভারতী ক্রীড়াঙ্গণে লেজেন্ডদের ‘এল ক্লাসিকো’ মহাদ্বৈরথ হচ্ছে।
আগেও হয়েছে লেজেন্ডদের এল ক্লাসিকো (El Clasico Legends)
তবে ভারতের মাটিতে লেজেন্ডদের এল ক্লাসিকো এই প্রথম নয়। ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বইয়ে বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদের জার্সিতে মাঠে নেমেছিলেন দুই ক্লাবের হয়ে খেলা কিংবদন্তি ফুটবলাররা। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল রিয়েল মাদ্রিদ। তবে ২৫ নভেম্বর কলকাতায় দুই ক্লাবের হয়ে কোন কিংবদন্তি ফুটবলাররা আসবেন তা এখনো নিশ্চিত নয়।
আরও পড়ুন: Sachin-Yuvraj: শচিন-যুবরাজরা কেন দল ছেড়েছিলেন? জানালেন সন্দীপ পাটিল
কারা আসতে পারেন কলকাতায়? (El Clasico Legends)
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো, স্পেনের বিশ্বকাপ জয়ী গোলকিপার ক্যাসিয়াস রিয়েল মাদ্রিদের হয়ে খেলতে কলকাতায় আসতে পারেন (El Clasico Legends)। ফিগো ক্যাসিয়ার ছাড়াও পেপে, রবার্তো কার্লোসের মতো ফুটবলাররাও এই ধরনের লেজেন্ডস ম্যাচে রিয়েল মাদ্রিদের হয়ে খেলেন। অন্যদিকে বার্সেলোনা লেজেন্ডস দলের হয়ে খেলেন ব্রাজিলের রিভাল্ডো, রোনাল্ডিনহো, স্পেনের কার্লোস পুওলরা। আগামী ২৫ নভেম্বর কলকাতাতেও তাদের যদি মাঠে দৌড়াতে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ভারত তথা বাংলা তো তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাই এক ঝাঁক স্বপ্নের তারকাকে সামনে থেকে দেখার অপেক্ষায় প্রহর গুনছে কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীরা।



