Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরসুমে ইউপিআই (UPI Charges) ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর। স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর নির্ধারিত সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ফলে, আপাতত ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন করে মাশুল চালু হচ্ছে না। এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেলেন খুচরো ব্যবসায়ীরা।
স্থগিত পরিকল্পনা (UPI Charges)
আগে ঠিক হয়েছিল, ১৫ অক্টোবর থেকে ইউপিআই (UPI Charges) লেনদেনে এমডিআর কার্যকর হবে। সেই নিয়ম অনুযায়ী, ২,০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনে ০.৪ শতাংশ হারে মাশুল নেওয়ার কথা ছিল। তবে উৎসবের মরসুমের কথা মাথায় রেখে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর, এই সিদ্ধান্তের কথা জানায় ইউপিআই নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। ইউপিআই ও পরিষেবা স্টিয়ারিং কমিটিও সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।
তবে দীপাবলির পর ঠিক কবে থেকে এই মাশুল চালু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। পরবর্তী সময়ে এ নিয়ে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনপিসিআই।
আরও পড়ুন: Kolkata Durga Puja: পুজোর ভিড় সামলাতে তৎপর কলকাতা পুলিশ, তৃতীয়া থেকেই বাড়তি নজরদারি
গত ১৫ সেপ্টেম্বর ইউপিআই লেনদেনে এমডিআর চালুর প্রস্তাব সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা ছিল, নতুন মাশুলের ফলে তাঁদের খরচ বাড়তে পারে। পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির উপরেও অতিরিক্ত চাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে মত উঠেছিল।


