Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো সংস্থা। আবেদন করা যাবে অনলাইনে (Bank Job)।
ব্যাঙ্কে কর্মী নিয়োগ (Bank Job)
রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সেই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে এই নিয়োগ হবে ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য। সংস্থায় বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী ব্যাক্তিদের (Bank Job)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিয়োগ করা হবে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে। এমএমজিএস২ ও এমএমজিএস৩ পদে নিয়োগ করা হবে মোট ১২৭ জনকে। নিয়োগের পর কর্মীদের প্রথম দুবছর প্রবেশন-এ রাখা হবে। নিযুক্তদের পোস্টিং হবে দেশের যেকোনো রাজ্যে (Bank Job)।

আরও পড়ুন: Pakistan: বিশ্বের সামনে আবারও মুখ পুড়লো পাকিস্তানের, উঠলো মানব পাচারের মতো অভিযোগ
ম্যানেজারের পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৩৫ বছর ও সিনিয়র ম্যানেজারের পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য জন্য ছাড় থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪, ৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা এবং ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি নির্ধারিত করে জানিয়ে দিয়েছে সংস্থা। সেই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
সংস্থায় সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে। আগ্রহীদের আবেদনের জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে আগ্রহী ব্যক্তিদের। নির্ধারিত আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা ও সংরক্ষিতদের জন্য ১৭৫ টাকা। আবেদনের শেষ তারিখ ৩ অক্টোবর। বাকি যাবতীয় তথ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে (Bank Job)।


