Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৩ হাজারের বেশি ব্যাঙ্ক কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থা। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে (Bank Job)।
ব্যাঙ্কে কর্মী নিয়োগ (Bank Job)
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের তরফে একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। রয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ। সম্প্রতি তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। আবেদন করার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর (Bank Job)।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স ও পেশাদারি অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে। সেই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটের মূল বিজ্ঞপ্তিতে। দেশের বিভিন্ন অঞ্চলে রিজিওনাল রুরাল ব্যাঙ্কের জন্য এই নিয়োগ।
বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ হবে অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল-২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার), অফিসার স্কেল-২ (সিএ), অফিসার স্কেল-২ (ল), অফিসার স্কেল-২ (মার্কেটিং), অফিসার স্কেল-২ (ট্রেজারি ম্যানেজার), অফিসার স্কেল-২ (এগ্রিকালচার), অফিসার স্কেল-২ (আইটি) এবং অফিসার স্কেল-৩ ম্যানেজার পদে। শূন্যপদের মোট সংখ্যা ১৩,২১৭।
আরও পড়ুন: BRICS Meeting : ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে আগামী সপ্তাহে ভার্চুয়াল বৈঠকে বসছে ‘ব্রিক্স’!
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার মধ্যে দিয়ে। অফিসার স্কেল-১ পদে যোগ্যতা নির্ধারণ করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেনস পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। একটি অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে অফিসার স্কেল-২, স্কেল-৩ পদে যোগ্যদের বাছাই করা হবে (Bank Job)।

চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিপত্র সহকারে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট পদের জন্য। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে যথাক্রমে ১৭৫টাকা এবং ৮৫০ টাকা। আবেদনকারীদের এবং ইচ্ছুক প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে বিস্তারিত জানতে এবং আবেদন করার আগে (Bank Job)।


