Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের আগে শেয়ার বাজারে খুশির হাওয়া। টাটা গ্রূপের সাথে আইপিও আনছে বহুজাতিক বৈদ্যুতিন সংস্থা এলজি ইলেকট্রনিক্স (IPO)। জোড়া আইপিও-তে লাভের সুযোগ বিনিয়োগকারীদের।
উৎসবের আগেই জোড়া আইপিও (IPO)
বিগত কিছুদিনের মধ্যে আইপিও-তে বিনিয়োগ লাভজনক প্রমাণিত হয়েছে। এবার শেয়ার বাজারে আসতে চলেছে জোড়া IPO, তালিকাভূক্তের দিন সেখান থেকেই লাভের আশা করছেন লগ্নিকারীরা। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী জোড়া আইপিও প্রায় সাড়ে ৩২ হাজার কোটি টাকা হতে চলেছে (IPO)।
ব্রোকারেজ সংস্থার থেকে যে তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী অক্টোবরে ন্যাশনাল ও বম্বে স্টক এক্সচেঞ্জে পা রাখতে চলেছে বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারী দক্ষিণ কোরীয় সংস্থা এলজি ইলেকট্রনিক্স। আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১৮ কোটি ডলার তোলার পরিকল্পনা নিয়ে আইপিও আনছে এই সংস্থা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা।
IPO আনার জন্য গত বছরের ডিসেম্বরে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ বা সেবির কাছে খসড়া নথি জমা করে বহুজাতিক বৈদ্যুতিন সংস্থা। কেন্দ্রীয় সংস্থা এই ব্যাপারে অনুমতি দেয় তাদের। সেই নথি অনুযায়ী IPO-তে আবেদনের ৩৫% খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রেখেছে এই সংস্থা। তাছাড়া যোগ্য প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা ৫০ শতাংশ এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৫ শতাংশে আবেদন করতে পারবেন। অফার-ফর-সেলের মাধ্যমে ১০ কোটি ২০ লক্ষ শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরীয় এই সংস্থার (IPO)।

আরও পড়ুন: Weather Update: ষষ্ঠীর আগেই নিম্নচাপ! দুর্গাপুজোয় ছাতাই সঙ্গী?
এর পাশাপাশি অন্যদিকে টাটা গোষ্ঠীর ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক সংস্থা বা এনবিএফসি (নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কর্পোরেশন) টাটা ক্যাপিটালের আইপিও আনার কথা আছে। আনুমানিক ২০০ কোটি ডলার হতে পারে এর আকার যার মূল্য ভারতীয় মুদ্রায় ১৭ হাজার ২০০ কোটির বেশি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে টাটা ক্যাপিটালের তালিকাভুক্তি হওয়ার কথা থাকলেও সেটা আপাতত পিছিয়ে যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী ৪৭ কোটি ৫৮ লক্ষ শেয়ার লেনদেন করতে পারে টাটা ক্যাপিটাল আইপিওর মাধ্যমে। যার মধ্যে নতুন স্টক থাকতে চলেছে ২১ কোটি। প্রাপ্ত খবর অনুযায়ী ২৬ কোটি ৫৮ লক্ষ টাকার শেয়ার বিক্রি করবার টাটা গোষ্ঠীর এই সংস্থা অফার-ফর-সেলের মাধ্যমে (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


