Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে (Weather Update) গেছে, শহরজুড়ে আলো, গান, প্রস্তুতি-কিন্তু ঠিক এই সময়েই আবহাওয়ার ভ্রুকুটি চিন্তার ভাঁজ ফেলেছে বাঙালির উৎসবমুখর মুখে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়, এমনকি পঞ্চমী থেকে দশমী পর্যন্তও আবহাওয়া থাকবে অনিশ্চিত।
বর্তমান আবহাওয়ার চিত্র (Weather Update)
শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার অর্থাৎ মহালয়ার দিনও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গের বহু জেলায়। সপ্তাহের শুরুতেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অধিকাংশ জেলাতেই। এর জন্য আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে।
উত্তরের ভারী বর্ষণ
উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থেকে রেহাই নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ আটটি জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিমাণে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস মিলেছে। তবে রোববার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

পুজোয় বাধ সাধবে নিম্নচাপ?
হাওয়া অফিস শুক্রবার একটি বিশেষ বিবৃতিতে জানায়, ষষ্ঠীর ঠিক দু’দিন আগে অর্থাৎ আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাব পড়তে পারে পুজোর দিনগুলোয়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে নবমী ও দশমীর দিন বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। ফলে পুজোর সাজগোজে বা ঠাকুর দর্শনে বৃষ্টির ছোঁয়া পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: Shani Transit: দশেরার পর শনির কৃপা, ফিরবে সুখ-সমৃদ্ধি!
যদিও এখনও বৃষ্টির তীব্রতা ও সময় নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, তবে প্রস্তুত থাকতে হবে। আবহাওয়ার ভাপসা ভাব, নিম্নচাপের ইঙ্গিত এবং জলীয় বাষ্পের আধিক্য মিলিয়ে এক রকম ‘চুপিসারে’ আসছে বর্ষা-প্রভাব।


