Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের দুর্গাপুজো অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) জীবনে হতে চলেছে একেবারে অন্যরকম। কারণ, এ বছর ‘মহালয়া’তে দেবী দুর্গা রূপে যখন পর্দায় ধরা দেবেন কোয়েল, তখন তাঁর সবচেয়ে বড় দর্শক হবে নিজেরই ছেলে, পাঁচ বছরের ছোট্ট কবীর। আগেও একাধিকবার দুর্গার রূপে পর্দায় ধরা দিয়েছেন কোয়েল, তবে এবারের অনুভূতি একেবারেই আলাদা। কারণ এবারই প্রথম মায়ের রূপে মাকে পর্দায় দেখতে চলেছে কবীর।
মনে হাজারো প্রশ্ন (Koel Mallick)
টেলিভিশনে মহালয়ার প্রোমো দেখে মুগ্ধ (Koel Mallick) হয়ে গিয়েছে ছোট্ট কবীর। তাঁর চোখে এখন শুধুই বিস্ময় আর হাজারটা প্রশ্ন। সে মাকে জিজ্ঞাসা করছে, “মা, তুমি আকাশে কীভাবে গেলে? হাতিটা কোথা থেকে এল? আর তুমি মেঘের মধ্যে কীভাবে ছিলে?” এসব প্রশ্ন তাঁর ছোট্ট মন থেকে বারবার উঠে আসছে। এমন মুহূর্ত যে কোনও মায়ের কাছেই অমূল্য, আর কোয়েলও এই অনুভূতিকে উপভোগ করছেন নিজের মতো করে।
জাঁকজমক করে পালন (Koel Mallick)
গত বছরের পুজোটা মল্লিক পরিবারে তেমন জাঁকজমক (Koel Mallick) করে পালন হয়নি। পারিবারিক কারণে মন খারাপ ছিল সকলের। তবে এবারের পুজোতে সেই মন খারাপ নেই, আছে শুধুই আনন্দ আর উদ্দীপনা। ট্রাইব টিভিকে কোয়েল (Koel) জানান, এ বছর খুব ভালোভাবে পুজো কাটাবেন তাঁরা। বিশেষ করে কবীরকে সঙ্গে নিয়ে এবারের পুজোটা আরও বেশি আনন্দময় করে তুলতে চান তিনি।
ছেলেকে হাত ধরে পুজোর নিয়মকানুন শেখাতে চান কোয়েল (Koel)। জানালেন, অঞ্জলি কীভাবে দিতে হয়, পুজোর দিনগুলোয় কী কী নিয়ম থাকে, সেই সব কিছুর খুঁটিনাটি কবীরকে শেখাতে চান। মা হয়ে ছেলেকে নিজের সংস্কৃতি আর শিকড়ের সঙ্গে যুক্ত করতে চান কোয়েল।
পুজোর কাজ করতে ভালোবাসেন
মল্লিক বাড়িতে প্রতি বছরই দুর্গাপুজো হয়। যদিও কোয়েলের তেমন পুজোর দায়িত্ব থাকে না, কারণ বাজার, কেনাকাটা, সব কিছুই সামলান কোয়েলের মা। তবে পুজোর দিনগুলোতে মা-কে হাতে হাতে সাহায্য করতে ভীষণ ভালোবাসেন কোয়েল। ছোটবেলা থেকেই তিনি এভাবেই পুজোর কাজকর্মের সঙ্গে জড়িয়ে। এবারও তার ব্যতিক্রম হবে না।
অফুরন্ত মজা
মল্লিক পরিবারে পুজো মানেই ভাই-বোন, দাদা-দিদিদের একসঙ্গে হওয়া, হইচই, খাওয়া-দাওয়া আর অফুরন্ত আড্ডা। এবারের পুজোটা কোয়েলের কাছে আরও বেশি স্পেশাল কারণ কবীর এখন অনেকটাই বড় হয়েছে এবং সে এবার মা কোয়েলকে দুর্গার রূপে নিজের চোখে দেখবে। এটা মা ও ছেলের জন্য এক স্মরণীয় মুহূর্ত।
নস্টালজিয়ায় ভাসা
কোয়েল মেয়ে এবং ছেলের জন্য জামাকাপড় কিনেছেন। প্রতিটা মায়ের মধ্যেই মেয়েকে সাজানোর একটা ইচ্ছা থাকে ,অভিনেত্রীরও রয়েছে। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই অভিনেত্রীর কাছে অনেক বড় আনন্দের। এছাড়াও, কোয়েল এবার মহালয়ার অনুষ্ঠানে দুর্গা সেজেছেন এবং সেই কাজটি করে তিনি দারুণ আনন্দ পেয়েছেন। ছোটবেলা থেকে রেডিওতে মহালয়া শুনে বড় হওয়া কোয়েলের কাছে এটা নস্টালজিক অভিজ্ঞতা। এখন যখন তিনি নিজেই মহালয়ার মুখ্য মুখ, তখন তাঁর বাড়িতে সকলে সকাল সকাল উঠে সেই অনুষ্ঠান দেখেন।
আরও পড়ুন: Brain Eating Amoeba: নাক দিয়ে ঢুকে মাথার ভেতরে ঘর বাঁধছে ‘ঘিলু খেকো’ অ্যামিবা!
সব মিলিয়ে, এবারের পুজো কোয়েল মল্লিকের (Koel Mallick) কাছে শুধুই অভিনয়ের সাফল্যের নয়, এক মায়ের চোখে সন্তানের জন্য স্মৃতিময় করে তোলা মুহূর্তগুলোর উৎসব। মা ও ছেলে , দুজনের জন্যই বিষয়টা চিরস্মরণীয় হয়ে থাকবে


