Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর (Durga Puja) আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এবার এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ নিল ইয়েস ব্যাংক। ভারতের ষষ্ঠ বৃহত্তম বেসরকারি ব্যাংক ইয়েস ব্যাংক, সত্যম রায়চৌধুরী ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটান ইস্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত হল ‘সবার পুজো, দুর্গাপুজো’ শীর্ষক সিএসআর ক্যাম্পেনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
জি ডি বিড়লা সভাঘরে জমকালো আয়োজন
কলকাতার জি ডি বিড়লা সভাঘরে আয়োজিত হয় এই ক্যাম্পেনের সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। উপস্থিত ছিলেন বিভিন্ন কর্পোরেট প্রতিনিধি, স্কুল শিক্ষক, এনজিও সদস্য এবং রোটারিয়ানরাও।
৯০০০ শিশুকে নতুন জামাকাপড় প্রদান (Durga Puja)
চলতি বছরে ‘সবার পুজো, দুর্গাপুজো’ ক্যাম্পেনের (Durga Puja) মাধ্যমে ৯,০০০ পিছিয়ে পড়া শিশুকে নতুন জামাকাপড় প্রদান করা হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এই উদ্যোগ পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম গোষ্ঠী-ভিত্তিক সিএসআর প্রোগ্রাম হিসেবে উঠে এসেছে।
আরও পড়ুন:Today Weather Update: দুর্গাপুজোয় ছাতা–রেইনকোট হবে কি বাঙালির সঙ্গী?
১৫ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩৮টি ইয়েস ব্যাংক শাখা ও ২৫টি স্কুলে চলা এই ক্যাম্পেন এক অনন্য সামাজিক মেলবন্ধনের দৃষ্টান্ত। অংশ নিয়েছে আবাসিক গোষ্ঠী, কর্পোরেট, স্থানীয় সংগঠন ও স্কুল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ক্যাম্পেনে সহযোগিতা করেছেন।

এই উদ্যোগ সম্পর্কে নিপুণ কৌশল, চিফ মার্কেটিং অফিসার অ্যান্ড হেড সিএসআর, ইয়েস ব্যাংক, বললেন “দুর্গাপুজো (Durga Puja) বরাবরই একাত্মবোধ, আনন্দ ও অন্তর্ভুক্তির উদযাপন। ‘সবার পুজো, দুর্গাপুজো’ সুন্দরভাবে সেই মেজাজকে তুলে ধরে। নতুন জামাকাপড় পরার আনন্দ উপভোগ করার মত সরল প্রথা এই উৎসবে প্রচলিত, প্রত্যেক শিশু যাতে সেটা পালন করতে পারে তা নিশ্চিত করার জন্যে এ এক সামান্য অথচ সদর্থক পদক্ষেপ। বিভিন্ন গোষ্ঠী থেকে অবদান আসায় এবছর আমরা যে বিপুল সাড়া পেয়েছি, তা আরও একবার প্রমাণ করল যে কত গভীরভাবে এই উদ্যোগ বাংলার সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই উৎসব উপলক্ষে ইয়েস ব্যাংকের একান্তভাবে পশ্চিমবঙ্গের জন্যে নিযুক্ত আঞ্চলিক টিম আমাদের উদ্ভাবনীমূলক আর্থিক প্রোডাক্ট, ডিজিটাল সমাধান ও শাখা নেটওয়ার্কের মাধ্যমে সম্মানীয় গ্রাহকদের পরিষেবা দিতে সম্পূর্ণ দায়বদ্ধ।”
আরও পড়ুন:CM Inaugurated Durga Puja : হাতিবাগান থেকে শ্রীভূমি! বৃষ্টির মধ্যেই শারদোৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর
‘সবার পুজো, দুর্গাপুজো’ শুধু জামাকাপড় দেওয়ার ক্যাম্পেন নয়, এটি এক সামাজিক বার্তা – যেখানে অর্থনৈতিক অবস্থার ভেদাভেদ না করে প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানোই আসল উদযাপন। ইয়েস ব্যাংক এই উদ্যোগের মাধ্যমে নিজেদের বৃহত্তর সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল।


