Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় প্রত্যেকেই রাতের বেলা বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করেন, কিংবা প্রিয় সিরিজ ও সিনেমা দেখে দিনের ক্লান্তি কাটাতে চান (Using Phone Till Late Night)। আপাতদৃষ্টিতে নিরীহ এই অভ্যাসই কিন্তু শরীরের জন্য ভয়ানক বিপদ ডেকে আনছে। চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস ধীরে ধীরে আমাদের ঘুমের ধারা নষ্ট করছে, আর তার প্রভাব পড়ছে পরের দিনের শক্তি, মনোযোগ ও কর্মক্ষমতার উপর।

মেলাটোনিন হরমোনের কাজ ও ঘুমের সম্পর্ক (Using Phone Till Late Night)
মানবদেহে মেলাটোনিন নামক এক বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা আমাদের ঘুমের ধারা নিয়ন্ত্রণ করে। সাধারণত রাত নামলে অন্ধকারের পরিবেশে এই হরমোন নিঃসৃত হয় এবং মস্তিষ্ককে ঘুমোতে সাহায্য করে। কিন্তু মোবাইল বা ল্যাপটপের নীল আলো মস্তিষ্ককে ভুল সংকেত দেয় এখনও যেন দিন চলছে। এর ফলে মেলাটোনিন নিঃসরণ বন্ধ হয়ে যায়। ফলত ঘুম আসতে দেরি হয়, কিংবা ঘুম একেবারেই গভীর হয় না।

গবেষণার তথ্য কী বলছে? (Using Phone Till Late Night)
- বেশ কয়েকটি আন্তর্জাতিক গবেষণায় প্রমাণ মিলেছে, ঘুমের আগে ফোন ব্যবহার করলে ঘুমের গুণগত মান নষ্ট হয়।
- ২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত একটি গবেষণা জানাচ্ছে রাতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার ফলে শুধু ঘুম ভাঙে না, বরং পরের দিন ঘুমের মোট সময়ও কমে যায়।
- দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকলে তা শরীরে ক্লান্তি, মনোযোগের অভাব, মানসিক চাপ এবং এমনকি হৃদ্রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

চিকিৎসকের সতর্কবার্তা মেনে চলুন (Using Phone Till Late Night)
- রাতে ফোন স্ক্রল করতে যতই ভাল লাগুক, একেবারেই তা এড়িয়ে চলা উচিত।
- ফোনের নীল আলো ঘুমের প্রাকৃতিক ছন্দ নষ্ট করে দেয়।
- ঘুম ঠিকভাবে না হলে শরীরের এনার্জি কমে যায়, কাজের দক্ষতা হ্রাস পায়, এমনকি শরীরের পুনর্গঠন প্রক্রিয়াও ব্যাহত হয়।
আরও পড়ুন: Benefits of Ghee: রোজ ঘি খাওয়া ভালো না মন্দ! জানেন কি?

ক্ষতির হাত থেকে রক্ষার উপায় (Using Phone Till Late Night)
ঘুমের আগে অন্তত ১ ঘণ্টা ফোন দূরে রাখুন।
বই পড়ার অভ্যাস করুন এটি মন শান্ত করে ও দ্রুত ঘুম আনতে সাহায্য করে।
ঘর অন্ধকার ও নিরব রাখুন, যাতে মেলাটোনিন সহজে কাজ করতে পারে।
ফোনের নাইট মোড ব্যবহার করুন, তবে সেটাও সীমিত মাত্রায়।
শোওয়ার আগে হালকা মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ঘুমকে আরও আরামদায়ক করতে পারে।



