Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদোৎসবের ঠিক প্রাক্কালে (Weather Report) দক্ষিণবঙ্গ যেন প্রকৃতির রোষে কাহিল। একদিকে রেকর্ড বৃষ্টি, অন্যদিকে ট্রেন পরিষেবা বিপর্যস্ত- সব মিলিয়ে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। এই দুর্যোগের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া জোড়া নিম্নচাপ।
জোড়া নিম্নচাপ (Weather Report)
প্রথম নিম্নচাপটি জন্ম নিয়েছে অন্ধ্র ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী সমুদ্র (Weather Report) অঞ্চলে। সোমবার থেকেই এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আগেই এটি স্থলভাগে প্রবেশ করবে বলেই আশা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি (Weather Report)
এই নিম্নচাপের ব্যাসার্ধ প্রায় ৭০০ কিলোমিটার, অর্থাৎ এটি কেন্দ্র (Weather Report) থেকে দুই পাশে মিলিয়ে প্রায় ১৪০০ কিলোমিটার অঞ্চলের ওপর প্রভাব বিস্তার করছে। এর জেরে মঙ্গলবার রাত পর্যন্ত এবং বুধবার জুড়েই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা
কিন্তু এখানেই থেমে নেই আশঙ্কা। আবহাওয়াবিদদের মতে, বর্তমান নিম্নচাপটি কাটতে না কাটতেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এটি মায়ানমার ও বাংলাদেশ উপকূলের মাঝামাঝি অঞ্চল থেকে পশ্চিমে সরে এসে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে। এই নিম্নচাপটির প্রভাবও কম কিছু নয়- এর ব্যাসার্ধ হবে বেশ বড়, এবং এর জেরে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দেখা দিতে পারে মাসের শেষে।

স্থানীয় নিম্নচাপ অক্ষরেখা
এদিকে, কাঁথির ওপর একটি স্থানীয় নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়- যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এই প্রভাব বুধবার সকাল পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ২৮ তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলবে। ২৯ ও ৩০ তারিখ সাময়িক বিরতি মিলতে পারে বৃষ্টিতে। তবে এরপর ফের নতুন নিম্নচাপের দাপট শুরু হতে পারে।
এই আবহাওয়ার কারণে ট্রেন চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বহু ট্রেন বাতিল কিংবা দেরিতে চলছে, যার ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। সব মিলিয়ে, শারদোৎসবের আনন্দের মধ্যে প্রকৃতির এই আচমকা আঘাতে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এখন টানা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নির্ভর করছে পরবর্তী নিম্নচাপের গতিপ্রকৃতির উপর।


