Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেরিয়ারে সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। খেলতে চলেছেন বিদেশের লিগে (Ravichandran Ashwin)।
দ্বিতীয় ইনিংসের পথে অশ্বিন (Ravichandran Ashwin)
ভারতের জার্সি গায়ে বরাবরই তিনি জ্বলে উঠেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। তার বলে থাকতো নানান চমক। আচমকা নিজের বোলিং বদলে ব্যাটসম্যানকে বোকা বানাতে তার জুড়ি মেলা ভার। তেমনই হঠাৎ করেই তিনি নিজের অবসর ঘোষণা করেছিলেন সবাইকে চমকে ডিয়েম সিরিজের মাঝে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি, কদিন আগেই আচমকা সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি (Ravichandran Ashwin)।
তবে এবার সামনে এলো তার কেরিয়ারের দ্বিতীয় অধ্যায়ের কথা। অবসরের সময়েই তিনি জানিয়েছিলেন যে বিশ্বের অন্য লিগগুলোতে খেলবেন।
এইবার চূড়ান্ত হলো কোন লিগে তাকে খেলতে দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অশ্বিনকে খেলতে দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী BBL-এর চারটে ফ্র্যাঞ্চাইজির সাথে কথা চলছে তার। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের শেষে চুক্তিতে সই করতে পারেন তিনি।
সিডনি থান্ডার, হোবার্ট হ্যারিকেনস, সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স, এই চারটি দলের সাথে কথা বলছেন অশ্বিন। অশ্বিন BBL-এর শুরু থেকে না থাকলেও শেষের দিকে তাকে অংশ নিতে দেখা যাবে। ৩-৪টে ম্যাচে অশ্বিনকে খেলতে দেখা যাবে। ২০২৬-২৭ মরশুমে পুরো সময়টাই তাকে খেলতে দেখা যাবে এই লিগে।

আরও পড়ুন: Usain Bolt: ভারতে আসছেন বিশ্বের দ্রুততম মানুষ, প্রস্তুতি নিচ্ছে দেশ
রিপোর্টে বলা হয়েছে তিনি ৩-৪টি ম্যাচ খেলবেন। তার দল ফাইনালে উঠলে তাকে ফাইনাল খেলতে দেখা যাবে তবে অবশ্য ২০২৬-২৭ মরশুমে পুরো সময়টা তাকে দেখা যাবে খেলতে।
অশ্বিন এই লিগে খেলতে নেমে নাম লেখাবেন ইতিহাসের খাতায়। তিনিই হবেন প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার যিনি BBL খেলবেন। চলতি বছরের ১৪ ডিসেম্বর শুরু হবে BBL-এর দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৮ জানুয়ারি। ১ অক্টোবর রয়েছে নিলাম, এখন দেখার কোন দলের জার্সি গায়ে অভিষেক হয় অশ্বিনের (Ravichandran Ashwin)।


