Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইপিএলে সুযোগ পাওয়ার জন্যই নাকি ভুল সিদ্ধান্ত। ফখর জামানের আউট নিয়ে আম্পায়ারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আফ্রিদির (Shahid Afridi)।
আম্পায়ারের বিরুদ্ধে আফ্রিদির তোপ (Shahid Afridi)
ভারত-পাকিস্তান মাঠের যুদ্ধ যেন বাইরেও চলতে থাকে। দুই দেশ প্রায় যখনই মুখোমুখি হয়েছে বিতর্ক সৃষ্টি হয়েছে মাঠের বাইরেও। এবার এশিয়া কাপে দুবার ভারতের কাছে লজ্জার হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তান দলের প্রাক্তন ক্রিকেটাররা। এবার সুপার ফোরের ম্যাচে ফখর জামানের আউট প্রসঙ্গে বড় অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
মাঝে মাঝেই নানা বিষয়ে মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবারও তার থেকে আলাদা পথে হাঁটলেন না তিনি। আফ্রিদি ফখর জামানকে নট আউট হিসেবে তুলে ধরেছেন নিজের বক্তব্যে। তার মতে ফখর জামান আউট ছিলেন না।
আফ্রিদি একটি সাক্ষাৎকারে ভারতের কাছে পাকিস্তানের হার নিয়ে বলেন ভারতের কাছে হার নিয়ে বলেন, ‘আইপিএল-এও তাকেআম্পায়ার করতে হবে’। অর্থাৎ তিনি ঘুরপথে বলতে চাইলেন IPL-এ আম্পায়ারিং পাওয়ার জন্য আম্পায়ার ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।

আরও পড়ুন: Ravichandran Ashwin: বিগ ব্যাশ লিগে খেলে ইতিহাস সৃষ্টির পথে ভারতের প্রাক্তন
আউট নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ আবার বলেন খুব বেশি অ্যাঙ্গেল চেক করা হয় নি। তবে বাস্তব চিত্র আসলে উল্টো। আউট দেওয়ার আগে অন্তত ২ মিনিট টিভি আম্পায়ার রিপ্লে দেখেছেন। অনেক সময় একাধিক অ্যাঙ্গেলের ফুটেজ না থাকার কারণে সব অ্যাঙ্গেল চেক করা সম্ভব হয় না। উইকেট কিপার যেই জায়গায় দাঁড়ান সেখান থেকে একটা অ্যাঙ্গেল পাওয়া যায়। ফখর জামানের সিদ্ধান্তটা নতুন কিছু না। ক্রিকেট সমর্থকদের মতে নিজেদের লজ্জার হার ঢাকতে তারা একেকবার নানা অজুহাত আর নালিশ নিয়ে আসে (Shahid Afridi)।


