Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা চার ম্যাচ হেরে প্লে-অফের অঙ্ক জটিল হয়ে গেল পাঞ্জাবের (Delhi Capitals)।
অক্ষর-মিলার জুটিতে ম্যাচ জয় পাঞ্জাবের (Delhi Capitals)
সময় সংক্রান্ত কিছু বিখ্যাত মানুষের উক্তি জীবনের নানা বাঁকে ঘুরে ফিরে এসেছে। সময়কে একেক জন ব্যাখ্যা করেছে করেছেন একেক রকম ভাবে। যেমন চার্লস ডিকেন্স-র কথায় ‘শ্রেষ্ঠ সময়টাই নিকৃষ্ট সময়’, এবার সেটার ব্যাখ্যা বহুভাবে করা যেতে পারে তবে এখানে এটার একটা সরল ব্যাখ্যার চেষ্টা করা যাক। শ্রেষ্ঠ সময় আমাদের দুর্বলতা বা ভুল ত্রুটি গুলো চোখে পড়ে না, সেই সময় জয়ের স্বাদে আমরা অনেকটাই ভেসে যাই। যদি এটার উল্টোদিক থেকে ভাবি তবে যে সময়টা আমরা ধাক্কা খাই সেই সময়টাই শিক্ষণীয় কারণ সেই সময় আত্মউপলব্ধি ঘটে। এবারের আইপিএল যেন সেই বক্তব্যের পক্ষেই সায় দিচ্ছে (Delhi Capitals)।
টানা নাটকে ভরা এবারের আইপিএল। টানা হারের ধাক্কায় এখন টালমাটাল অবস্থা পাঞ্জাবের। খরগোশ আর কচ্ছপের রেসের গল্প কমবেশি সবার জানা। খরগোশ এতটাই দ্রুততার সঙ্গে শুরু করে যে রেস জেতা শুধু মনে হয় তার সময়ের অপেক্ষা। কিন্তু কোথাও গিয়ে সে আত্মবিশ্বাসে এতটাই ভরপুর হয়ে ওঠে যে নিজের শ্রেষ্ঠ সময়ে ভুলে যায় কচ্ছপ ধীর পায়ে হলেও নিজের লক্ষ্য পূরণ করে ফেলবে। সেটাই হয়। এবারের পাঞ্জাবের শুরুটা ছিল দুরন্ত। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তখন পাঞ্জাব অপরাজিত। প্লে-অফ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ছন্দপতন হতে সময় লাগেনি। টানা চার ম্যাচ হেরে কঠিন হয়ে উঠছে প্লে-অফের লড়াই।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেও জয় পেল না পাঞ্জাব। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে জয় ছিনিয়ে আনলেন অক্ষর প্যাটেল এবং ডেভিড মিলাররা। বড় রান করেও সেটা ডিফেন্ড করতে ব্যর্থ হয় পাঞ্জাব। অন্য প্রান্তে চাপের মুখে মাটি কামড়ে লড়াই করে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে দিল্লির প্লে-অফের আশা এখন বেঁচে থাকল (Delhi Capitals)।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। শুরু থেকেই আক্রমণ শুরু করে পাঞ্জাবের ব্যাটাররা। প্রভসিমরন ১৫ বলে ১৮ রান করে আউট হলেও ঝড় তোলেন প্রিয়াংশ আর্য। তাঁর দাপটে ৬.৫ ওভারে ৭৮ রানে পৌঁছে যায় দল। প্রিয়াংশ আর্য এই দিন দারুন ইনিংস খেললেন। তাঁর ৩৩ বলে ৫৬ রানের ইনিংসে রয়েছে ২টি চার এবং ৬টি ছয়।
এরপর দলকে সামনে থেকে নেতৃত্ব দেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৯ রান করেন। তাঁর এই গুরুত্বপূর্ণ ইনিংসে রয়েছে ৫টি চার এবং ৩টি ছক্কা। এই দিন কুপার কনোলি করেন ২৭ বলে ৩৮ রান। সুয়াংশ শেষে যোগ করেন ৮ বলে ২১ রান। ৫ উইকেট হারিয়ে দিল্লির স্কোর দাঁড়ায় ২১০। দিল্লির হয়ে মিচেল স্টার্ক এবং মাধব তিওয়ারি নিয়েছেন দুটি করে উইকেট (Delhi Capitals)।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। এই দিনও রান পেলেন না রাহুল। তিনি ফেরেন ৯ রানে। সেই সময় থেকেই দিল্লি প্রমাদ গুনতে থাকে। অভিষেক পোড়েল ফেরেন ৫ রান করে। এরপর সালিহ পরখ (১৩) এবং ত্রিস্তান স্টাবসের (১২), দুজনেই ব্যর্থ হন তবে আসল খেলা শুরু হয় এরপর। অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ডেভিড মিলার বদলে দেন খেলার ছবি।
আরও পড়ুন: Lucky Horoscope: গাড়ি-বাড়ি কেনার শুভ সময়! কপাল খুলবে কোন কোন রাশির?
পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি অধিনায়ক অক্ষর ৩০ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং ২টি ছয় দিয়ে। মিলার ২৮ বলে ৫১ রান করেন। এই জুটিই দিল্লিকে ফিরিয়ে আনেন খেলায়। শেষ দিকে আশুতোষ শর্মা ১০ বলে ২৪ র্যাংকরেন। শেষে মাধব এবং নবি দ্রুত গতিতে রান তোলেন। ১৯ তম ওভারেই ম্যাচ শেষ করে দেয় দিল্লি। এই ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি। এই ম্যাচ হেরে চাপ বাড়ল প্যাজবের। ১১ ম্যাচে ১৩ পয়েন্টেই আটকে থাকল পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং যশ সিং। তাতে লাভ কিছু হয়নি, জয়ের শেষ হাসি হাসে দিল্লি (Delhi Capitals)।


