Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কর্মব্যস্ত জীবন, ঠাসা রুটিন এবং ডিজিটাল দুনিয়ার ক্রমবর্ধমান একাকিত্ব (Micro Friendship) এই তিনের চাপ যখন প্রায় সকলকেই আচ্ছন্ন করে ফেলছে, তখন সম্পর্কের জগতে জন্ম নিয়েছে এক নতুন পরিভাষা ‘মাইক্রো-ফ্রেন্ডশিপ’ বা ‘অণু-বন্ধুত্ব’। বিশেষত জেন-জি ও মিলেনিয়াল প্রজন্মের মধ্যে এই প্রবণতা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। গভীর বন্ধুত্ব বা দীর্ঘমেয়াদি সম্পর্কে না থেকেও যে ছোট ছোট আলাপচারিতা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, সেই উপলব্ধিই এই ধারণার জন্ম দিয়েছে।
কী এই মাইক্রো-ফ্রেন্ডশিপ? (Micro Friendship)
মাইক্রো-ফ্রেন্ডশিপ হল সেই সমস্ত মানুষের সঙ্গে আমাদের সংক্ষিপ্ত অথচ ইতিবাচক কথোপকথন, যাঁদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক নেই।
- এঁরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু নন, তবে একেবারেই অপরিচিতও নন।
- যেমন, প্রতিদিন ক্যান্টিনের কর্মী হাসিমুখে চা এগিয়ে দেন, খবরের কাগজ বিক্রেতা রোজ সকালে শুভেচ্ছা জানান, জিমে নিয়মিত দেখা হয় এমন কারও সঙ্গে স্বাস্থ্য নিয়ে দু’চার কথা হয়, কিংবা মেট্রোতে প্রতিদিন চোখাচোখি হওয়া কারও সঙ্গে একটি হাসি বিনিময় হয়।
এই সম্পর্কগুলোর বিশেষত্ব হল (Micro Friendship)
- সংক্ষিপ্ততা (বেশিক্ষণ আলাপের প্রয়োজন নেই)
- দায়বদ্ধতার অভাব (কোনও ব্যক্তিগত দায় নেই)
- চাপমুক্ত আন্তরিকতা (ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের প্রয়োজন নেই)
কেন বাড়ছে এই প্রবণতা? (Micro Friendship)
কোভিড-পরবর্তী পরিবর্তন
মহামারির পর থেকে অফিস সংস্কৃতিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ‘হাইব্রিড মডেল’ চালু হয়েছে। ফলে অফিসে সহকর্মীদের সঙ্গে চায়ের আড্ডা বা ক্যান্টিনে খুনসুটি অনেকটাই কমে গেছে। সেই অভাব পূরণ করছে এই অণু-বন্ধুত্ব।
ডিজিটাল দুনিয়ার ভারী চাপ
সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল বন্ধুত্ব অনেক সময়েই কৃত্রিম ও ক্লান্তিকর বলে মনে হয়। এর তুলনায় মাইক্রো-ফ্রেন্ডশিপ অনেক বেশি বাস্তব এবং আন্তরিক।
মানসিক স্বাস্থ্যের চাহিদা
মানুষের সামাজিক সত্ত্বা কেবল গভীর সম্পর্কের উপর নির্ভরশীল নয়। মনোবিজ্ঞানীরা বলেন, ‘স্ট্রং টাই’ যেমন দরকার, তেমনি ‘উইক টাই’ আমাদের একাকিত্ব কমাতে এবং সামাজিক একাত্মতা বাড়াতে সাহায্য করে।
মাইক্রো-ফ্রেন্ডশিপের উপকারিতা (Micro Friendship)
- মস্তিষ্কে সুখের হরমোন বৃদ্ধি
হালকা আলাপচারিতার মাধ্যমে মস্তিষ্কে ‘ডোপামিন’ ও ‘অক্সিটোসিন’-এর ক্ষরণ হয়, যা আমাদের মানসিক চাপ কমিয়ে আনন্দ বাড়ায়।
- একাকিত্ব দূরীকরণ
নিয়মিত সৌজন্য বিনিময় বা ছোট ছোট আলাপচারিতা আমাদের মনে করিয়ে দেয়, আমরা একা নই। আশেপাশেই আছে এক ধরনের মানবিক উষ্ণতা।
- সম্প্রদায়ভুক্তির অনুভূতি
পাড়া, অফিস বা যাতায়াতের পথে চেনা মুখ দেখে সৌজন্য বিনিময় করার মাধ্যমে এক ধরনের ‘কমিউনিটি কানেকশন’ তৈরি হয়।
- চাপমুক্ত সম্পর্কের স্বাদ
আরও পড়ুন: Beginning of Durga Puja: ইংরেজদের খুশি করতেই কি দুর্গাপুজোর সূচনা?
আধুনিক জীবনে এর গুরুত্ব কী? (Micro Friendship)
আমরা প্রায়ই মনে করি, জীবনের মূল্যবান সম্পর্ক মানে কেবল পরিবার, বন্ধু বা প্রিয়জন। কিন্তু মাইক্রো-ফ্রেন্ডশিপ আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের ক্ষুদ্র মুহূর্তগুলিও সমান দামী।



