Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: LSG-র বিরুদ্ধে চেন্নাইয়ের এই ম্যাচেও দেখা গেল না ধোনিকে (CSK vs LSG)। হলুদ শিবিরকে হেলায় হারিয়ে দাপুটে জয় LSG-র।
পন্থদের দাপুটে জয় (CSK vs LSG)
চলতি আইপিএল-এর স্ক্রিপ্ট যেন লিখছেন স্বয়ং থ্রিলার সম্রাট আলফ্রেড হিচকক। যেন শেষ দৃশ্য এতটাই টানটান আর চমকে ভরা থাকবে দর্শকরা বিস্মিত হয়ে প্রশ্ন তুলবে নিজের ভাবনার উপর (CSK vs LSG)।
বাংলায় যখন সৃজিত মুখার্জীর হাত ধরে ‘২২ শ্রাবণ’ দর্শকদের সামনে আসে তখন প্রবীরবাবু, থুড়ি প্রবীর স্যারকে দেখে সবাই হতবাক হয়েছিলেন আর তেমন চমক অপেক্ষা করছিল সিনেমার শেষে। এবার আইপিএল-এও যে দলকে ভাবা হচ্ছিল প্রায় খেতাব জিতে ফেলেছে তারায় আবার খেই হারিয়েছে। আজও তেমন একটা দিন। চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল LSG।
শুক্রবারের ম্যাচে ছিল নাটকীয় মুহূর্তে ভরা। এই ম্যাচে উত্তেজনার মাঝেই আলোচনায় নতুন বোলার। ম্যাচের শুরু থেকেই ড্রয়িং রুমের চর্চায় উঠে আসেন আকাশ সিং। ঋতুরাজ সহ গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন তিনি। উইকেট নিয়ে তাঁর উদযাপন এখন পাড়ার রোয়াক থেকে অফিসের ডেস্ক, সর্বত্র (CSK vs LSG)।
আরও পড়ুন: Border Security: ৪৫ দিনের টার্গেট! ফসল চুরি আর গবাদি পশু পাচার রুখতেই এই অভিযান
ম্যাচের শুরু থেকেই চেন্নাইয়ের আকাশে মহারাজের দাপট চলতে থাকে। ঋতুরাজকে নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন। চেন্নাই দলের অধিনায়ক ফেরেন ১৩ রানে। চেন্নাই অধিনায়ককে পকেট থেকে একটি কাগজ বের করে নিজের সেলিব্রেশন করেন। এরপর বড় ধাক্কাটা দেন সঞ্জুকে ফিরিয়ে। তাঁর এরপর শিকার হন উরভিল প্যাটেল। চেন্নাইয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা ৮ ওভারেই মধ্যে প্যাভিলিয়ান ফিরে যান। তবে চারে নেমে কার্তিক শর্মা দুরন্ত ছন্দে ৪২ বলে ৭১ করেন। ১৬ বলে শিবম দুবে অপরাজিত ৩২ করে দলের স্কোর পৌঁছে দেন ৫ উইকেটে ১৮৭ রানে (CSK vs LSG)।
জবাবে রান তাড়া করতে নেমে কোনও বেগ পেতে হয়নি LSG-কে। শুরু থেকেই মিচেল মার্শ তাণ্ডব চালাতে থাকেন। যোগ্য সঙ্গত দেন জশ ইংলিশ। তিনি স্ট্রাইক রোটেট করার কাজটা এবং উইকেট ধরে রাখার দায়িত্ব দুইই সঠিকভাবে পালন করেন। মার্শ ৩৮ বলে ৯০ রানের ইনিংস খেলে দলের জন্য জয়ের ইমারত গড়ে দেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি ছক্কা এবং ৯টি চার দিয়ে। জশ ইংলিশ ৩৬ রান করে আউট হন।
জবাবে রান তাড়া করতে নেমে কোনও বেগ পেতে হয়নি LSG-কে। শুরু থেকেই মিচেল মার্শ তাণ্ডব চালাতে থাকেন। যোগ্য সঙ্গত দেন জশ ইংলিশ। তিনি স্ট্রাইক রোটেট করার কাজটা এবং উইকেট ধরে রাখার দায়িত্ব দুইই সঠিকভাবে পালন করেন। মার্শ ৩৮ বলে ৯০ রানের ইনিংস খেলে দলের জন্য জয়ের ইমারত গড়ে দেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি ছক্কা এবং ৯টি চার দিয়ে। জশ ইংলিশ ৩৬ রান করে আউট হন। ওপেনিং জুটিতে ১৩৫ রান ওঠে। বাকি কাজটা নিকোলাস পুরান (৩২) এবং মুকুল চৌধুরী (১৩) করে যান। দাপটের সঙ্গে ৭ উইকেটে জয় তুলে নেয় LSG (CSK vs LSG)।


