Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জেলে বসে কি অপরাধের সাম্রাজ্য চালাচ্ছিল বন্দিরা? এবার মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের সংশোধনাগারগুলি(Jail Phone)।
জেলের অন্দরের অপরাধের নেটওয়ার্ক (Jail Phone)
রাজ্যে ক্ষমতায় এসেই একের পর এক কড়া দাওয়াই দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় জেলের অন্দরের অপরাধের নেটওয়ার্ক। পুলিশি অভিযানে জেল থেকে উদ্ধার হল ২৩ টি ফোন। দীর্ঘদিনের অভিযোগ ছিল, জেলের চার দেওয়ালের ভেতরে বসেই ফোনে বাইরের জগত নিয়ন্ত্রণ করছে দুষ্কৃতীরা। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল প্রশাসন। জেল কর্তৃপক্ষের নাকের ডগায় এই কারবার কীভাবে চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলে দুই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জেলে সার্জিক্যাল স্ট্রাইক (Jail Phone)
সন্দেশখালিতে কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান-সহ যাঁরা জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Barmuda Mystery: ৩০ মিলিয়ন বছরেও ডুবল না বারমুডা! রহস্যের নতুন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানীরা
মুখ্যমন্ত্রীর নিশানায় সংশোধনাগারগুলি (Jail Phone)
একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, যাঁরা জেলবন্দিদের ফোন করে কথা বলেছেন, তাঁরাও জেলে যাবেন। সিআইডি তদন্ত করে সব অপরাধীদের চিহ্নিত করে হেফাজতে নেওয়া হবে বলেও নির্দেশ দিয়েছেন।



