Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে প্রবেশ ভারতের। ২৫ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ এখন এশিয়া কাপের নক আউট ম্যাচ হয়ে দাঁড়ালো (Asia Cup)।
অপরাজিত ভারতীয় দল (Asia Cup)
পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল ভারত। সেই ধারায় বজায় থাকলো গতকালের বাংলাদেশ ম্যাচেও। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশের কোচ বলেছিলেন ‘ভারতকে হারাতে তারা তৈরি’, ম্যাচে খানিকটা লড়াই দিলেও হেসেখেলে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের আগে লিটন দাস চোট পান আর সেই কারণে তাকে ছাড়াই মাঠে নাম বাংলাদেশ দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত বাংলাদেশ গতকালের আগে মুখোমুখি হয়েছে মোট ১৭ বার যার মধ্যে ১৬টা ম্যাচ ভারত জিতেছে আর মাত্র একটা ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। সেই কথা মাথায় রেখেই সহজেই অমিমাং করা গেছিল ম্যাচের ফলাফল (Asia Cup)।

অপ্রতিরোধ্য থেকেই এশিয়া কাপের ফাইনালের টিকিট কনফার্ম করলো গম্ভীর শিবির। লিটন দাসের চোট থাকায় টস করেন জাকের আলি। তিনি টসে জিতে প্রথম ব্যাট করতে পাঠায় ভারতীয় দলকে। ভারতের দুই ওপেনারের যুগলবন্দিতে ভারত তুলে নেয় ১৬৮ রান। অভিষেক শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটি করে ৭৭ রান। গিল আউট হন ২৯ রানে। তারপর খেলার গতি কিছুটা কমতে দেখা যায়। তিন নম্বরে ব্যাট করতে আসেন শিভম দুবে। ব্যাটিংয়ে উপরে জায়গা পেলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ভারতীয় অধিনায়কের ব্যাটেও রান আসি নি ম্যাচে। তিন নম্বর পজিশন নিয়ে বারবার এক্সপেরিমেন্ট চিন্তায় রাখতে পারে ভারতীয় দলকে।

আরও পড়ুন: Mutual Fund: লগ্নিকারীদের লাভের মুখ দেখিয়েছে এই ৬ ইক্যুইটি মিউচুয়াল ফান্ড
বাংলাদেশ মাঝের ওভারগুলো ভাল বল করে কিছুটা আটকে দিতে পারে ভারতের ব্যাটিং লাইন আপকে। দুই ওভারে মাত্র সাত রান দেন সাইফ হাসান। দুই উইকেট নেন রিশাদ হোসেন। তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিন একটি করে উইকেট নেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া একটা দুর্দান্ত ইনিংস খেলে ২৯ বলে ৩৮ রান করেন। তার এই ইনিংস দলকে লড়াই করার জায়গায় নিয়ে যায়।
বাংলাদেশ দল ব্যাট করতে নেমেই তাদের প্রথম ঝটকা দেন বুমরা। মাত্র ১ রানে ফিরিয়ে দেন বাংলাদেশ দলের ওপেনারকে। সাইফ হাসান ছিলেন দুর্দান্ত ছন্দে, অর্ধশতরান করেন তিনি। কিন্তু তিনি ক্রিজের একদিকে থাকলেও ওপর দিকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভাঙতে থাকে তাসের ঘরের মতো। ভারতের স্পিন আক্রমণের সামনে অসহায় দেখায় বাংলাদেশ ব্যাটারদের। কুলদীপ জাদুতে কত হয় বাংলাদেশ। আক্রমণাত্মক মেজাজে দেখা অক্ষর প্যাটেলকেও। ১২৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
আজ বাংলাদেশ মাঠে নামতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে। আজকের ম্যাচ দুই দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের জেতার উপরই নির্ভর করছে কোন দল ফাইনালের টিকিট পেতে চলেছে (Asia Cup)।


