Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : লাদাখের (Ladakh) লেহ শহর বুধবার জ্বলে উঠল বিক্ষোভের আগুনে। লেহ অ্যাপেক্স বডি (এলএবি)-র যুব শাখার ডাকা কর্মসূচি ক্রমে সহিংস রূপ নেয় (Ladakh Protest)। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন জারি করেছে কার্ফু।
বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগ (Ladakh Protest)
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই লেহ-তে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা(Ladakh Protest)। এমনকি পার্টি অফিসের সামনে থাকা পুলিশের একটি গাড়িতেও আগুন লাগানো হয়। এর পরই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক নির্ধারিত থাকলেও, তার আগেই এই পরিস্থিতি আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে।
আন্দোলনের পটভূমি ও নেতৃত্ব (Ladakh Protest)
২০১৯ সালে জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় লাদাখকে(Ladakh Protest)। জম্মু-কাশ্মীর পুনরায় বিধানসভা নির্বাচন পেলেও, লাদাখ এখনও পুরোপুরি কেন্দ্রের নিয়ন্ত্রণেই। তাই পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় স্বশাসন দাবি তুলছে লাদাখবাসী।
এই আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের অনশনে রয়েছেন লেহ অ্যাপেক্স বডির কয়েকজন সদস্যের সঙ্গে। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্দোলন হিংসাত্মক হোক, তা তিনি চান না।

আরও পড়ুন : Hanle to Chumar Road : লাদাখে হানলে-চুমার সীমান্ত সড়ক উদ্বোধন, কৌশলগত সুরক্ষা ও পর্যটনে নতুন দিগন্ত
আন্দোলনকারীদের প্রধান দাবি(Ladakh Protest)
১. লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া।
২. সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আঞ্চলিক স্বশাসন নিশ্চিত করা।
৩. যুব সমাজের জন্য কর্মসংস্থানের উদ্দেশ্যে পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন।
৪. লাদাখে লোকসভার আসন সংখ্যা এক থেকে বাড়িয়ে দুই করা।
ষষ্ঠ তফসিল কী?(Ladakh Protest)
সংবিধানের অনুচ্ছেদ ২৪৪-এর অধীনে ষষ্ঠ তফসিল কার্যকর হলে নির্দিষ্ট অঞ্চলে স্বশাসিত প্রশাসন প্রতিষ্ঠা করা যায়(Ladakh Protest)। এতে আইন, প্রশাসন ও বিচার ব্যবস্থায় বিশেষ ক্ষমতা থাকে ওই অঞ্চলের নির্বাচিত পরিষদের হাতে। বর্তমানে অসম, মেঘালয়, মিজ়োরাম এবং ত্রিপুরায় ষষ্ঠ তফসিল কার্যকর আছে।
আরও পড়ুন : Indian Navy Commission Androth : ভারতীয় নৌসেনায় যোগ দিচ্ছে দ্বিতীয় ASW-SWC যুদ্ধজাহাজ ‘আন্দ্রোথ’
কার্গিলের সমর্থন ও সর্বাত্মক বন্ধ
যদিও আন্দোলনের নেতৃত্ব মূলত বৌদ্ধপ্রধান লেহর নাগরিকদের হাতে, তবে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ) প্রকাশ্যে সমর্থন জানিয়েছে(Ladakh Protest)। বৃহস্পতিবার তাদের ডাকে বন্ধ চলছে লাদাখে। কেডিএ নেতা সাজ্জাদ কার্গিলি জানিয়েছেন, “এটা লাদাখের অস্তিত্ব রক্ষার লড়াই।”
লাদাখবাসীর দাবি বহু দিনের। তবে সাম্প্রতিক সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কেন্দ্রের সঙ্গে ৬ অক্টোবরের বৈঠক কতটা সমাধান আনবে, এখন সেটাই দেখার বিষয়। আপাতত উত্তপ্ত লাদাখে শান্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ।


