Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই বছরের দুর্গাপুজোটা অভিনেত্রী অনুরাধা মুখার্জির (Anuradha Mukherjee) জন্য একেবারেই অন্যরকম। প্রতি বছর কলকাতার পুজোয় মাতলেও, এবছর তিনি একটু ভিন্ন পথে হেঁটেছেন। বড় পর্দা ,ছোট পর্দা থেকে দূরে গিয়ে, শহরের কোলাহল ছেড়ে অনুরাধা ঠিক করেছেন পুজোর ছুটি কাটাবেন জঙ্গলে। কোথায় যাচ্ছেন তিনি? কাদের সাথে যাচ্ছেন বেড়াতে? পুজোয় কী কী মিস করবেন তিনি? অভিনেত্রী সেই তথ্যই শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
পরিকল্পনা বাতিল (Anuradha Mukherjee)
অনুরাধা মুখার্জি (Anuradha Mukherjee), ‘তুই আমার হিরো ‘ ধারাবাহিকে আর্শির দিদির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনেত্রী প্রথমে পরিকল্পনা করেছিলেন , পাহাড়ে যাবেন। কিন্তু পাহাড়ের আবহাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় সেই প্ল্যান বাতিল করেছেন। কখনও বৃষ্টি, কখনও পাহাড়ে ধস নামার কারণে অনুরাধা সিদ্ধান্ত নিয়েছেন, এবার জঙ্গলে ঘুরতে যাবেন বন্ধুবান্ধবদের সঙ্গে।
প্রকৃতির মাঝে পুজো কাটানো
এখনও ঠিক হয়নি কোন জঙ্গলে যাবেন। শুধু ঘুরতে নয়, সেখানে জঙ্গল সাফারিতেও অংশ নিতে চান তিনি। প্রকৃতির মাঝে থেকে পুজোর ছুটি কাটানোর পরিকল্পনায় ভীষণ খুশি অভিনেত্রী (Anuradha Mukherjee)।

পুজোর পোশাক
এদিকে পুজোর জন্য যেসব নতুন জামাকাপড় কেনা হয়েছিল, প্রায় সবই পরে ফেলেছেন অনুরাধা (Anuradha)। এত ইভেন্ট, পুজো পরিক্রমা সবেতেই নতুন পোশাকগুলি পরা হয়ে গিয়েছে । নতুন পোশাকগুলোর মধ্যে এখন শুধু একটা শাড়ি আর একটা চুড়িদার পরা বাকি আছে।
নিজের মতো করে কাটানো সময় (Anuradha Mukherjee)
জঙ্গলে গিয়ে ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন ,দু’ধরনের পোশাকই পরবেন বলে ঠিক করেছেন অভিনেত্রী অনুরাধা মুখার্জি (Anuradha Mukherjee)। পোশাকের ব্যাপারেও একটা ফিউশন ভাবনা রয়েছে তাঁর। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নিজের মতো করে পুজোর ছুটিকে উপভোগ করতে চান তিনি।
আরও পড়ুন: ICC: পাকিস্তান বোর্ডের অভিযোগের ভিত্তিতে সতর্ক করা হলো সূর্যকুমারকে
মিস করা
যদিও মন খারাপও রয়েছে একটু। কলকাতার পুজোর গন্ধ, চারপাশের আনন্দ, আর সবচেয়ে বেশি ঢাকের আওয়াজ খুব মিস করবেন । সকালবেলা ঘুম থেকে উঠে ঢাকের শব্দে মন ভরে যেত অন্যান্য বছরগুলিতে। এবার সেই অভিজ্ঞতা হবে না অনুরাধার। অভিনেত্রীর বাড়ির আশেপাশেই বড় তিনটে পুজো হয়, তাই মিস করবেন পুজোর সময়টুক। অবশ্য জঙ্গলের পরিবেশ, সেখানকার প্রকৃতি, জন্তু-জানোয়ার দেখা—সব কিছু নিয়েই বেশ কৌতূহলী তিনি (Anuradha Mukherjee)।
শেষে বলা যায়, এবারের পুজো অনুরাধার কাছে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। শহরের আলোর রোশনাই ছেড়ে, প্রকৃতির কোলে উপভোগ করবেন পুজোর ছুটি ।


