Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত সোমবার ঘুটিয়া শরিফ এলাকা থেকে শফিক লস্কর রূপে পিন্টুকে গ্রেফতার করেছিল, বর্তমানে পুলিশ হেফাজতে, ইতিমধ্যে পুলিশ শফিক লস্কর ওরফে পিন্টুকে জিজ্ঞাসাবাদ করে আরও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ (Jibantala)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি বড় বন্দুক এবং একটি ছোট দেশি বন্দুক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Jibantala)
গত সোমবার জীবনতলা থানার ঘুটিয়ারিশরীফ এলাকায় তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র-সহ শফিক লস্কর ওরফে পিন্টুকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি হেরোইন কারবারের সঙ্গে যুক্ত এবং তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: আইন নয়, নির্দেশেই চলছে পুলিশ! সরকারের বিরুদ্ধে প্রশ্ন বিকাশের
আগ্নেয়াস্ত্র উদ্ধার (Jibantala)
এরপর ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে নতুন করে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ধৃতকে ফের আলিপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁকে আবারও পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন।



