Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো শুরু হয়ে গিয়েছে (Sharly Modak) প্রায়। আজ পঞ্চমী । চারপাশে সাজ সাজ রব, ঠাকুর দেখতে বেরোনোর তোড়জোড় শুরু হয়ে গেছে। তবে এই সাজগোজের মধ্যেও অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak) এর পুজো শপিং কমপ্লিট হয়নি , যিনি জনপ্রিয় ধারাবাহিক “তুই আমার হিরো”তে মধুবনী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। অভিনেত্রী এখনও নিজের পুজোর সাজ নিয়ে নিশ্চিত নন। কারণ তাঁর কেনাকাটাই হয়নি পুরোপুরি। পুজোতে কী কী প্ল্যান করেছেন? অভিষেক শার্লিকে কী দেখা যাবে একসাথে? পুজোর কটা দিন কী ডায়েট মেনে চলবেন তিনি? অভিনেত্রী শার্লি তাঁর পুজোর প্ল্যানিং শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
শপিং হয়ে উঠেনি! (Sharly Modak)
কিছুদিন আগেই অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak) জানিয়েছিলেন, এখনও বিশেষ কিছু কেনাকাটা করা হয়নি। দু-তিনটে শাড়ি কিনেছেন ঠিকই, তবে তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ বা গয়না কিছুই কেনা হয়নি। আসলে সব কিছু প্ল্যান করে হয় না, শুটিংয়ের চাপেই সময় বের করা যায় না।
একসাথে অঞ্জলি (Sharly Modak)
সাজ না হলেও অষ্টমীর পরিকল্পনা একেবারে (Sharly Modak) তৈরি শার্লির। এবারের পুজোতে অভিষেক ও শার্লিকে ( Abhishek -Sharly)একসাথে অঞ্জলি দিতে দেখা যেতে পারে। এবারের অষ্টমীটা একটু স্পেশাল। জলপাইগুড়িতে শার্লির বাড়িতে অভিষেক প্রথমবার যাচ্ছেন। সেখানে সকলে মিলে ঠাকুর দেখা, অঞ্জলি দেওয়া–সবই রয়েছে তালিকায়।
সাবেকি সাজ
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরনোর ইচ্ছা আছে। সবাই মিলে যাব। সাবেকি সাজে থাকব ভাবছি। আর পুজো মানেই তো শাড়ি, পাঞ্জাবি! অভিষেকের শপিং আমি করে দিয়েছি, তবে নিজের জন্য এখনও হয়ে ওঠেনি”।
পুজোর খাওয়া দাওয়া
খাবার নিয়েও রয়েছে শার্লির ( Sharly) বিশেষ পরিকল্পনা। অভিনেত্রীর মতে, পুজোর সময় বাইরে খেতে ভালো লাগে না। মায়ের হাতের রান্নাই তাঁর সবচেয়ে বড় আকর্ষণ। পাঁচ দিন যা যা খেতে ইচ্ছা করে, মায়ের হাতে সব কিছুই খান। তাই পুজোর আগে থেকেই ডায়েটিং শুরু করে দিয়ে ছিলেন, যাতে পুজোর সময় মন ভরে খেতে পারেন। অষ্টমীতে বাড়িতে হয় খিচুড়ি, লাবড়া। এটাই নিয়ম। আর অভিষেকও এবারে থাকছেন পরিবারের সঙ্গে। মা, বাবা, অভিষেক—সবাই মিলে ঠাকুর দেখতে যাবেন বলে জানালেন তিনি।
আরও পড়ুন: US Tariff War : ওষুধ আমদানিতে ১০০ শতাংশ মার্কিন শুল্ক, কতটা প্রভাব ভারতের ঔষধ রপ্তানিতে ?
ঐতিহ্য ও আধুনিকতা
শার্লির দশমী পুজোর সাজে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। “দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে বরণ করার ইচ্ছা আছে, কিন্তু সেটা এখনও কেনা হয়নি।” সাজগোজ, ঠাকুর দেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো ,এই সব কিছুতেই পুজোর আনন্দ। শেষ পর্যন্ত সাজটা যেমনই হোক, এই পুজো হোক মনের মতো।


