Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে আরেকবার হার মেনে নিতে হলো পাকিস্তান দলকে। ফাইনালে নামার আগেই সূর্যকে সতর্ক করেছিল আইসিসি। কিন্তু নিজের অবস্থানেই অনড় থাকলেন ভারতীয় অধিনায়ক (Suryakumar Yadav)।
মন জিতে নিলেন সূর্যকুমার (Suryakumar Yadav)
এশিয়া কাপে তিনবার ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। আর তিনবারই খেলার ফলাফল এক। ভারতের জয়ের হ্যাটট্রিক দিয়েই শেষ হলো এশিয়া কাপ। গ্রুপ পর্বে পাকিস্তানের সাথে ম্যাচ জেতার পর সূর্যকুমার পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয় তিনি উৎসর্গ করেন ভারতীয় আর্মিদের। আবারও তিনি মন জিতে নিলেন ভারতীয়দের। এশিয়া কাপের পুরো ম্যাচ ফি তিনি উৎসর্গ করলেন ভারতীয় সেনাবাহিনী ও পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে (Suryakumar Yadav)।
গ্রপ পর্বের ম্যাচের পর সূর্যকুমারের এই বক্তব্যবের জন্য তার বিরুদ্ধে আইসিসি-র কাছে নালিশ জানায় পাক ক্রিকেট বোর্ড। যার কারণে সূর্যের ম্যাচ ফি কাটা হয় এবং সতর্ক করা হয় যাতে তিনি এরপর আর কোনও রাজনৈতিক মন্তব্য না করেন। কিন্তু নিজের আগের অবস্থানে অনড় থাকলেন ভারতীয় দলের অধিনায়ক।

ভারতের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মাকে পাশে নিয়ে সূর্যকুমার বলেন ‘আবার হয়তো বিতর্ক হবে। যদিও বিতর্কের কিছু নেই। আমার তরফ থেকে এটা একটা সম্মান।’ তিনি আরও জানান যে তিনি ব্যক্তিগতভাবে সব ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চান। সূর্যকুমার বলেন ‘এটাই সেনার প্রতি আমার সম্মান।’ তিনি আবারও প্রমাণ করে দিলেন সবার আগে দেশের স্বার্থ। এরপর সূর্যকুমার ও অভিষেক শর্মা দুজনেই উঠে সেনার প্রতি সম্মান জানান। আর সূর্যকুমার-এর এই পদক্ষেপের পর তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় সমর্থকরা।
আরও পড়ুন: Amitabh Bachchan: পাকিস্তানকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারত, শোয়েবকে কটাক্ষ বিগ বি-র!
ভারতকে এশিয়া কাপের খেতাব এনে দেওয়ার পিছনে বড় অবদান রয়েছে অভিষেক শর্মার। তার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে সব দল। ফাইনালে তার ব্যাটে রান না এলেও তার কাজ সম্পূর্ণ করেন তিলক ভার্মা। তবে বাকিদের থেকেও বেশি এখন বেশি চর্চায় ভারতীয় দলের অধিনায়ক। নেটিজেনদের মতে দুবাই-এর রাতে নব ‘সূর্যোদয়ের’ সাক্ষী থাকলো গোটা বিশ্ব (Suryakumar Yadav)।


