Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো মানেই মা দুর্গার (Durga Puja) আরাধনায় পদ্মফুলের অপরিহার্য উপস্থিতি, বিশেষ করে অষ্টমীর সন্ধিপুজোয়। প্রতিবছরই এই সময় পদ্মের জোগান ঘিরে আশঙ্কা তৈরি হয়-কখনও অতিবৃষ্টি, কখনও জলাবদ্ধতা, কখনও আবার পচনের কারণে মেলে না প্রয়োজনীয় সংখ্যক পদ্ম। তবে এ বছর চিত্রটা একেবারেই আলাদা।
মুঠো ভরে পদ্ম (Durga Puja)
এ বছর রাজ্যজুড়ে পদ্মের চাষ ভালো হওয়ায় মুঠো ভরে (Durga Puja) পদ্ম মিলবে, দাবি করছেন ফুলচাষিরা। এমনকি শুধুমাত্র রাজ্যের চাহিদা মেটানো নয়, অতিরিক্ত উৎপাদনের ফলে ভিনরাজ্যেও পদ্ম রপ্তানি করার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে চলতি পুজো মরশুমে পদ্মের দাম খুব একটা বাড়বে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
এক কোটিরও বেশি পদ্মের জোগান মজুত (Durga Puja)
রাজ্যের মধ্যে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে পদ্ম চাষ (Durga Puja) হয় জলাশয়, নয়ানজুলি ও খালে। চলতি বছর আবহাওয়া অনুকূল থাকায় পদ্ম হয়েছে টাটকা, বড় আকৃতির এবং পচনমুক্ত। ফলে এক কোটিরও বেশি পদ্মের জোগান মজুত রয়েছে, যা অষ্টমীর সন্ধিপুজোর প্রয়োজনীয়তা পূরণ করতে যথেষ্ট।
দাম কত হবে? (Durga Puja)
গত বছরের তুলনায় এবার পদ্মের পাইকারি (Durga Puja) মূল্যও অনেক কম। গত বছর যেখানে একটি পদ্ম বিক্রি হয়েছিল ১৩ থেকে ২০ টাকায়, সেখানে এবার অগ্রিম দর মিলছে সাড়ে তিন থেকে পাঁচ টাকার মধ্যে। ফলে পুজোর দিনগুলোতে ফুলের দর বড়জোর ৮ থেকে ১০ টাকা হতে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব
তবে পদ্ম নিয়ে আশার কথা শোনালেও, অন্য ফুল নিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। চলতি মরশুমে বৃষ্টির দাপটে দোপাটি, গাঁদা, অপরাজিতা ও রজনীগন্ধার মতো ঝুরো পাপড়িযুক্ত ফুলের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির জলে পাপড়ির গায়ে দাগ, পচন এবং গুণমান নষ্ট হয়ে যাওয়ায়, অনেক ক্ষেত্রেই ফুল বিক্রি করা যায়নি বা পাঠানো যায়নি বাইরের জেলায়। ফুল হিমঘরেও রাখা যায়নি প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে। পাশাপাশি, নিচু এলাকার বাগানে জল জমে গাছ মারা যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই অন্যান্য ফুলের জোগান কমে গিয়ে দামের উর্ধ্বগতি দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চাষিরা।
আরও পড়ুন: Tanusree Goswami: ঠাকুর দেখতে চান লাইন দিয়ে, সপ্তমীতে সারা রাতের প্ল্যান তনুশ্রীর
সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, “পদ্মের জোগানে কোনো সমস্যা হবে না। কিন্তু অন্য ফুলের ক্ষেত্রে সংকট অনিবার্য, যার প্রভাব পড়বে বাজারের দামে।” সর্বোপরি, মা দুর্গার পায়ে ১০৮টি পদ্মে সাজানো যাবে নিশ্চিন্তে, তবে বাড়তি সাজসজ্জার জন্য ঝুরো ফুল কিনতে হলে পকেট একটু বেশি খসতে পারে-এটাই এবারকার ফুলবাজারের মূল ছবি।


