Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অক্টোবর মাসে শনিবার ও রবিবার মিলিয়ে মোট ১১ দিন বন্ধ থাকতে চলেছে স্টক মার্কেট। জেনে নিন সেই তালিকা (Stock Market)।
উৎসবের মাসে ১১ দিন বন্ধ স্টক মার্কেট (Stock Market)
পুরো অক্টোবর মাস জুড়েই চলবে উৎসব। আর এই উৎসবের মরশুমে একাধিক দিন বন্ধ থাকতে চলেছে স্টক মার্কেট। দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ বম্বে স্টক ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে ওই সমস্ত দিন। শনি ও রবিবার মিলিয়ে মোট ১১ দিন বন্ধ থাকবে অক্টোবর মাসে (Stock Market)।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন ট্রেডিং চলে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। শনিবার ও রবিবার বন্ধ থাকে স্টক মার্কেট। তবে অক্টোবর মাসে শনিবার ও রবিবার বাদেও তিন দিন বন্ধ থাকে স্টক মার্কেট।
গান্ধী জয়ন্তী ২ অক্টোবর আর ঐদিনেই বিজয়া দশমী বা দশেরা পালিত হবে। সেই উপলক্ষে ২ অক্টোবর বন্ধ থাকবে দেশের শেয়ার মার্কেট। এরপর শেয়ার বাজার বন্ধ থাকবে দিওয়ালির জন্য। দালাল স্ট্রিট বন্ধ থাকবে ২১ ও ২২ অক্টোবর। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এবং কারেন্সি ডেরিভেটিভস বিভাগও বন্ধ থাকবে অক্টোবর মাসের এই তিনদিন।

আরও পড়ুন: RBI MPC Meeting: ঋণের সুদের হার কমার আভাস, আজ শুরু আরবিআইয়ের নীতি কমিটির বৈঠক
২১ অক্টোবর দিওয়ালির জন্য স্টক মার্কেটে সাধারণ ট্রেডিং বন্ধ থাকলেও ওই দিন দিওয়ালি উপলক্ষে শেয়ার বাজারে হয় মুহুরত ট্রেডিং। আর সেই দিন কয়েক ঘন্টার জন্য দুই স্টক এক্সচেঞ্জ খুলবে। সেই দিন হবে মুহুরত ট্রেডিং (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


