Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ দিন পর ফের একসঙ্গে (Ranbir– Deepika) দেখা গেল রণবীর কপূর (Ranbir Kapoor) ও দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। মুম্বই বিমানবন্দর থেকে দিল্লিতে পৌঁছেই তাঁরা উঠে এলেন খবরে। বিমানবন্দরেই দেখা মিলল তাঁদের হৃদয়ছোঁয়া এক মুহূর্তের। বিমান থেকে নেমে একসঙ্গেই বের হলেন রণবীর ও দীপিকা। রণবীরের পরনে ছিল কালো কো-অর্ড সেট। দীপিকা পরেছিলেন ধূসর জাম্পস্যুট। স্টাইল ও ফ্যাশনে বরাবরের মতো নজর কাড়লেন দু’জনেই।
ভাইরাল মুহূর্ত (Ranbir- Deepika)
রণবীর কপূর (Ranbir- Deepika) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) গাড়ি আলাদা হলেও বন্ধুত্বে কোনও ফারাক দেখা যায়নি। গাড়িতে ওঠার আগে রণবীরকে দীপিকার উদ্দেশে বলতে শোনা যায়, “তোমার সঙ্গে দেখা হচ্ছে।” দীপিকা মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানান। দু’জনেই একে অপরকে আলিঙ্গন করেন। মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়, ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
নস্টালজিয়ায় ভাসা (Ranbir- Deepika)
রণবীর ও দীপিকার (Ranbir – Deepika) এই দৃশ্য দেখে নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা। অনেকেই মনে করলেন পুরনো ‘বানি’ ও ‘নয়না’র কথা। প্রায় ১২ বছর আগে মুক্তি পাওয়া ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (Yeh Jawaani Hai Deewani) ছবির সেই রসায়ন যেন ফিরে এল বাস্তব জীবনে।
উঠছে প্রশ্ন (Ranbir – Deepika)
সকলেই রণবীর ও দীপিকার এই বিষয়টিকে সহজ ভাবে নেননি। অনেকের কৌতূহল ছিল ,তাঁরা কেন একসঙ্গে ? আর কোথায় যাচ্ছেন নিজেদের জীবনসঙ্গী ছাড়া? তবে অনেকেই আবার প্রশংসা করেছেন তাঁদের পরিণত সম্পর্কের।
আলোচিত জুটি
রণবীর ও দীপিকা এক সময় বলিউডের সবচেয়ে আলোচিত জুটি ছিলেন। প্রেম ভাঙার পরেও তাঁরা কখনও একে অপরের বিরুদ্ধে কিছু বলেননি। বরং একাধিক বার একসঙ্গে কাজ করেছেন, এমনকি পরস্পরের প্রশংসাও করেছেন খোলাখুলি।
সুখী দাম্পত্য জীবন
রণবীর ও দীপিকা দু’জনেই এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। দীপিকার স্বামী রণবীর সিং, আর রণবীরের স্ত্রী আলিয়া ভট্ট। তাঁদের বন্ধুত্বে কোনও জড়তা নেই। পেশাদার জগতে দু’জনেই প্রতিষ্ঠিত। ব্যক্তিগত সম্পর্ক থাক বা না থাক, একে অপরকে সম্মান করে চলেন।
ভবিষ্যতে দেখা যেতে পারে
এই ঘটনাই আবার প্রমাণ করে, প্রাক্তন মানেই মুখ ফিরিয়ে থাকা নয়। সুস্থ ও পরিণত মানসিকতা থাকলে বন্ধুত্ব বজায় রাখা সম্ভব। রণবীর ও দীপিকার এই মুহূর্ত সে কথাই বলে দেয়। ভবিষ্যতে হয়তো আবারও কোনও ছবিতে দেখা যাবে এই জুটিকে। অনুরাগীরা সেই আশাতেই বুক বেঁধেছেন।
আরও পড়ুন: Weather Update: উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, দুই জেলায় লাল সতর্কতা!
ইন্ডাস্ট্রির হট টপিক
প্রসঙ্গত , রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম আলোচিত জুটি, যাঁদের প্রেমকাহিনী একসময়ে ছিল ইন্ডাস্ট্রির হট টপিক। ২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবির শুটিং সেটে তাঁদের পরিচয়, সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব এবং পরে রূপ নেয় প্রেমে। দীপিকা সেই সময়ে নিজের ক্যারিয়ার শুরু করছিলেন, আর রণবীরও বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করতে ব্যস্ত ছিলেন। তাঁদের সম্পর্ক ছিল চর্চার কেন্দ্রবিন্দু, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় দু’বছরের প্রেমের পর তাঁদের বিচ্ছেদ হয়, যার নেপথ্যে ছিল নানান গুঞ্জন।


